সিলেট ০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
News Title :
‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা জামালপুরের মেষ্টা ইউনিয়নে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ ‎বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর ‎​আটশো বছরের ঐতিহ্য নিয়ে পৌরসভা হচ্ছে জৈন্তাপুর, প্রত্যাশা নাগরিক সেবার ‎বড়লেখায় স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা ‎মৌলভীবাজারে অর্থনীতির হালনাগাদ চিত্র তুলে ধরতে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত। ‎দেওয়ানগঞ্জে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত ‎বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক পতাকা বৈঠকে হস্তান্তরের প্রক্রিয়াধীন ‎জামালপুর সদরে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ‎সিলেটের গোয়াইনঘাটে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি গ্রেপ্তার

‎শান্তিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সংবর্ধনা

‎
‎
‎
‎সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের মাহমদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি।
‎
‎বুধবার (২৪ জুন) দুপুর ১টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সৌদি আরব বিএনপির সাবেক সভাপতি জুয়েল রানা।
‎
‎সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত উপদেষ্টা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সভাপতি সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইয়ায়কুব শাহরিয়ার এবং দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরান।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ, অর্থ সম্পাদক নোহান আরেফিন নেওয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলাল হোসেন রাফি, কার্যনির্বাহী সদস্য কুহিনূর রহমান নাহিদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ইকবাল হোসেন এবং বিএনপি নেতা মিয়া সাইফুলসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরেন।
‎
‎বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষিকা তাঁদের বক্তব্যে বলেন, আমাদের বিদ্যালয়ে প্রায় ১৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ, নলকূপ স্থাপনসহ বিভিন্ন প্রয়োজনীয় বিষয় গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব। এ ক্ষেত্রে সংবাদকর্মীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

‎শান্তিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সংবর্ধনা

সময় ০৫:৩৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬