সিলেট ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
News Title :
‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশের অন্যতম অঞ্চল হচ্ছে সিলেটঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক মাকালকান্দি গণহত্যা দিবস পালন, ছিলনা এমপি ও স্থানীয় প্রশাসনের কর্মসূচি ‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎

‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎

‎সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) দ্রুততম সময়ের মধ্যে পূর্ব নির্ধারিত স্থানে স্থাপিত হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সুবিপ্রবি’র সিন্ডিকেট সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।

‎শনিবার (১৩ জুন) বিকালে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের (আব্দুল মজিদ কলেজ) একটি কক্ষে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।

‎কয়ছর আহমদ বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে যে কয়টি অন্যতম প্রতিশ্রুতি ছিল তার মধ্যে অন্যতম ছিল সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানে স্থাপন করা। আমাকে বিশ্বাস করে শান্তিগঞ্জ- জগন্নাথপুরের মানুষ সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এখন আমার দায়িত্ব হল আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানে স্থাপন করা। আমি আমার প্রতিশ্রুতি রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।

‎তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় শহরের বাইরে স্থাপন করতে হয়। এতে শহর বর্ধিত হয়। যানযটমুক্ত থাকে। ইতিমধ্যে সুবিপ্রবি’র বিল প্রি-একনেকে পাশ হয়েছে। আগামী সংসদীয় অধিবেশনে সুবিপ্রবি’র বিল উত্থাপনের জন্য নোট করাবো। ১৫ দিনের মধ্যে সুবিপ্রবি’র বিল সংসদে উত্থাপন করবো। সুনামগঞ্জের সকল এমপি মহোদয়কে নিয়ে শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে কথা বলবো। ব্যক্তিগতভাবে শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে কথা বলবো। ইনশাআল্লাহ , আমরা শিগগিরই সুবিপ্রবি’র স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম শুরু করার জন্য সব চেষ্টা করবো।’

‎তিনি আরো বলেন, সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, জগন্নাথপুর সবই সুনামগঞ্জ জেলার অন্তর্গত। যে স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন হয়েছে সেটা উপযুক্ত জায়গা। এখানে বিশ্ববিদ্যালয় স্থাপন হলে জেলা শহর বর্ধিত হবে। কাজেই বিশ্ববিদ্যালয় নিয়ে টানাহেঁচড়া করবেননা। আপনারা যারা বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের জন্য আন্দোলন করছেন এর ফলে যদি বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয় তবে সুনামগঞ্জের মানুষ এটি ভালো চোখে নেবেনা। তাই আসুন বিশ্ববিদ্যালয় নিয়ে টানাহেঁচড়া না করে একসাথে সুনামগঞ্জের মানুষের জন্য কাজ করি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎

সময় ০৯:০৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬