সিলেট ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
News Title :
‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা‎ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা ‎সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা: দিরাই থেকে ২ আসামি গ্রেফতার মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিতকরণের শুভ উদ্বোধন ‎সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: জনবান্ধব পুলিশিংয়ের অঙ্গীকার লাখাইর করাব ইউনিয়ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল নেতা জাকারিয়া চৌধুরী রতন বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। ‎বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ভুয়া চিকিৎসক আরিফ আটক

জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মূল্যায়নের ফলাফল বিনিময় এবং  প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (OPD) প্লাটফর্ম গঠন কর্মশালা

‎

‎
‎
‎জামালপুর ডেভেলপমেন্ট ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার (ডিটিআরসি)-তে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মূল্যায়নের ফলাফল বিনিময় এবং  প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (OPD) প্লাটফর্ম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার  ১০ জুন কর্মশালা অনুষ্ঠিত হয়।
‎
‎এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের মূল্যায়ন, ব্যবসা পরিকল্পনা প্রণয়ন এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন বিভাগ ও সংস্থার পক্ষ থেকে প্রদত্ত পরিষেবাগুলো সম্পর্কে আলোচনা করা।
‎
‎সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন পরিষেবা নিয়ে বিস্তারিত তথ্য আদান-প্রদান করা হয়। এছাড়াও, জামালপুর জেলার প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনগুলোকে (DPO) চিহ্নিত করতে জেসমিন প্রকল্প এবং সরকারি ও সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রোকোনুল ইসলাম, শহর সমাজ সেবা অফিসার মো. ফারুক মিয়া, সদর উপজেলা সমাজ সেবা অফিসার মো. শাহাদাৎ হোসেন, মেলান্দহ উপজেলা সমাজ সেবা অফিসার মো: আরিফুর রহমান, দেওয়ানগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার মো. রুহুল আমীন, ইসলামপুর সহকারি উপজেলা সমাজ সেবা অফিসার মো.হাফিজুর রহমান জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইশরাকী ফাতেমা, উন্নয়ন সংঘের পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেসমিন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক অসীম চ্যাটার্জি, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মো. খোরশেদ আলম, বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিনা বেগম।
‎
‎অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জেসমিন প্রকল্পের Gender DRR & CC Officer মোছাঃ সাদেকা বেগম।
‎
‎উল্লেখ্য, জেসমিন প্রকল্প ২০২৩ সাল থেকে জামালপুর জেলার ৪টি উপজেলা (সদর, মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ) কাজ করছে। এটি মূলত অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) মাধ্যমে বাস্তবায়িত এনএসভিসি প্রকল্পের (২০১৮-২০২৩) বর্ধিত অংশ। এই প্রকল্পটি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান

জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মূল্যায়নের ফলাফল বিনিময় এবং  প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (OPD) প্লাটফর্ম গঠন কর্মশালা

সময় ০৪:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬