সিলেট ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
News Title :
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সিলেটের কেন্দ্রীয় শাহী ঈদগাহ পরিদর্শন করলেন-মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সীমান্তে চোরাই গরুর উৎসব, নীরব প্রশাসন—অভিযোগ এলাকাবাসীর! হবিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪জন গ্রেপ্তার নবীগঞ্জে দুই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নগরীর টিলাগড়ে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাতছড়ি বনে সেগুন গাছ চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার মাধবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত! ৮ ঘণ্টায় বর্জ্য অপসারণের নির্দেশ,চামড়া দ্রুত বিক্রির আহ্বান সিলেটের ডিসির‎‎ সিলেটে কোরবানির পশুর হাট পরিদর্শনে এসএমপি কমিশনার আস-সুমাইত ফাউন্ডেশন কর্তৃক গরীব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

হবিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪জন গ্রেপ্তার

‎হবিগঞ্জ সদর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎হবিগঞ্জ সদর মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে উপজেলার ২ নম্বর পুল বহুলা ইউনিয়নের বড় বহুলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।

‎অভিযানের সময় ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজীব মিয়া (৩৪) ও জলিল মিয়া (৩৬) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

‎গ্রেপ্তার রাজীব মিয়া বড় বহুলা গ্রামের মো.শহিদ মিয়ার ছেলে এবং জলিল মিয়া মৃত আলফু মিয়ার ছেলে।

‎পরে একই এলাকায় পৃথক অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ শিবু রবিদাস (৪০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অভিযানে আরও একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি।

‎পুলিশের দাবি, গ্রেপ্তার রাজীব মিয়া একটি মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

‎হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, উদ্ধার করা মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সিলেটের কেন্দ্রীয় শাহী ঈদগাহ পরিদর্শন করলেন-মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

হবিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪জন গ্রেপ্তার

সময় ০৮:২১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬