সিলেট ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎গাজীপুরে দাওয়াতে ইসলামীর উদ্যোগে ইজতিমায় জিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান: মদ ও এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শান্তিগঞ্জে নিখোঁজের দুই দিন পর খালে মিলল যুবকের মরদেহ ‎মৌলভীবাজারের শেরপুরে ১৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক-৩ ‎শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা, বন্ধ চেয়ে আবেদম, প্রশাসনের নজরদারি! ‎রক্তের সংকটে প্রসূতির পাশে ইউএনও, নিজেই দিলেন রক্ত কাতারে ভবন থেকে পড়ে কুলাউড়ার নির্মাণ শ্রমিকের মৃত্যু ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত, ৯৯ কোটি টাকার ৪ লেনের কাজের উদ্বোধন করলেন এমপি মিলন।। ‎জামালপুরে মাদক ও মোবাইল গেমসের কবল থেকে রক্ষায় চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ‎ শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের সম্মেলন, আংশিক কমিটি ঘোষণা
নবীগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণ:

‎পুলিশের তাৎক্ষণিক অভিযানে ধর্ষক আফরোজ গ্রেফতার

পুলিশের খাঁচায় ধর্ষক আফরোজ

‎হবিগঞ্জের নবীগঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আফরোজ মিয়া (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। খবর পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাহুবল এলাকা থেকে তাকে আইনের আওতায় আনা হয়।
‎গ্রেফতারকৃত আফরোজ মিয়া নবীগঞ্জ উপজেলার ১৩নং পানিউন্দা ইউনিয়নের বড়চর গ্রামের কনর মিয়ার ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ মে (রবিবার) বিকাল আনুমানিক ৪টার সময় পানিউন্দা ইউনিয়নের বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে ৯ বছরের এক কন্যাসন্তান ধর্ষণের শিকার হয়। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও, গতকাল ২৫ মে (সোমবার) দুপুরের দিকে বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে।

‎২৫ মে দুপুর ৩:৪৫ মিনিটে ঘটনার সংবাদ পাওয়া মাত্রই হবিগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় নবীগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে মাঠে নামে। অপরাধীকে আইনের আওতায় আনতে তথ্য প্রযুক্তি এবং গোপন সোর্সের ব্যবহার করা হয়। একপর্যায়ে পুলিশ নিশ্চিত হয় যে, অভিযুক্ত আফরোজ পার্শ্ববর্তী বাহুবল থানায় আত্মগোপন করে আছে। এরপরই দ্রুততম সময়ের মধ্যে বাহুবল থানাধীন দীঘম্বর এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ধর্ষক আফরোজকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

‎এদিকে, ধর্ষণের এই লোমহর্ষক ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও সাময়িক উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি বেগতিক দেখে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। স্থানীয় প্রশাসনের সময়োপযোগী তৎপরতায় এলাকার পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

‎নবীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতারের পর বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার দ্রুততম সময়ে মূল আসামিকে গ্রেফতার করায় পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গাজীপুরে দাওয়াতে ইসলামীর উদ্যোগে ইজতিমায় জিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত

নবীগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণ:

‎পুলিশের তাৎক্ষণিক অভিযানে ধর্ষক আফরোজ গ্রেফতার

সময় ১০:১৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬