সিলেট ১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
News Title :
সিলেটে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ; মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেট নগরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এসএমপি কমিশনার‎ ‎টাঙ্গাইলে নিহত ১৫ জনের পরিচয় শনাক্ত বানিয়াচংয়ে ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ‎ ‎দক্ষিণ সুরমায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক-১ ‎টাঙ্গাইলে র‍্যাবের পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২‎ ‎টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫, আহত ৬ জামালপুরে সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ‎ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে পরিবেশবান্ধব কৃষি চর্চায় বায়োপেস্টিসাইড এর কর্মশালা ঈদকে সামনে রেখে হবিগঞ্জ শহরে পুলিশের বিশেষ অভিযান টহল ও নজরদারি জোরদার

সিলেটে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ; মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

‎বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৩তম পরিচালনা বোর্ড সভায় অনুমোদিত অসুস্থ, দুর্ঘটনায় আহত, নিহত শ্রমিক এবং তাদের পরিবারকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
‎আজ ২৫ মে (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

‎অনুষ্ঠানে পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে সরকারের নানামুখী কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো সরকারের বর্তমান উদ্যোগ সমূহ অত্যন্ত প্রশংসনীয়। দারিদ্র্য বিমোচন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

‎বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন সময়ে কর্মক্ষেত্রে আহত, অসুস্থ এবং নিহত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াতে এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই নিয়মিতভাবে এই সহায়তার চেক বিতরণ করা হয়। আজকের অনুষ্ঠানেও সিলেটের বিভিন্ন খাতের যোগ্য ও সুবিধাভোগী শ্রমিক পরিবারের মাঝে অনুদানের চেক তুলে দেন অতিথিবৃন্দ।

‎উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ; মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সিলেটে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ; মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সময় ১১:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬