সিলেট ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎গাজীপুরে দাওয়াতে ইসলামীর উদ্যোগে ইজতিমায় জিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান: মদ ও এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শান্তিগঞ্জে নিখোঁজের দুই দিন পর খালে মিলল যুবকের মরদেহ ‎মৌলভীবাজারের শেরপুরে ১৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক-৩ ‎শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা, বন্ধ চেয়ে আবেদম, প্রশাসনের নজরদারি! ‎রক্তের সংকটে প্রসূতির পাশে ইউএনও, নিজেই দিলেন রক্ত কাতারে ভবন থেকে পড়ে কুলাউড়ার নির্মাণ শ্রমিকের মৃত্যু ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত, ৯৯ কোটি টাকার ৪ লেনের কাজের উদ্বোধন করলেন এমপি মিলন।। ‎জামালপুরে মাদক ও মোবাইল গেমসের কবল থেকে রক্ষায় চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ‎ শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের সম্মেলন, আংশিক কমিটি ঘোষণা

সিলেট নগরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এসএমপি কমিশনার‎

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। (ফাইল ছবি)

‎আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

‎এক শুভেচ্ছা বার্তায় পুলিশ কমিশনার বলেন, ঈদুল আযহা মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এই উৎসব আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি, ধৈর্য ও মহান আল্লাহর প্রতি পরম আনুগত্যের শিক্ষা দেয়। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে ঈদের এই মহান শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও অনাবিল ভ্রাতৃত্বের বার্তা।

‎ঈদকে কেন্দ্র করে নগরবাসীর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান পুলিশ কমিশনার।
‎তিনি উল্লেখ করেন, ঈদের ছুটিতে মহানগরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, চুরি, ছিনতাই বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সেজন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের নিয়মিত টহল জোরদারের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাকেও আরও গতিশীল ও শক্তিশালী করা হয়েছে।

‎আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি মানবিকতা ও ত্যাগেরও শিক্ষা দেয়। তাই ঈদের প্রকৃত চেতনা ধারণ করে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে।
‎একই সাথে তিনি নগরবাসীকে দেশের প্রচলিত আইন মেনে চলা, নিরাপদে চলাচল করা এবং যেকোনো ধরনের সন্দেহজনক বিষয় বা অপরাধমূলক কর্মকাণ্ড চোখে পড়লে তা দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

সবশেষে, সিলেটবাসীসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সকলের সুস্বাস্থ্য, সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে তিনি বলেন—পবিত্র ঈদুল আযহার আনন্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। ঈদ মোবারক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গাজীপুরে দাওয়াতে ইসলামীর উদ্যোগে ইজতিমায় জিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত

সিলেট নগরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এসএমপি কমিশনার‎

সময় ১১:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬