সিলেট ১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
News Title :
‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশের অন্যতম অঞ্চল হচ্ছে সিলেটঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক মাকালকান্দি গণহত্যা দিবস পালন, ছিলনা এমপি ও স্থানীয় প্রশাসনের কর্মসূচি ‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎

হবিগঞ্জে বাস ও মোটরসাইকেল ধাক্কায় কলেজছাত্র নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ‎

‎হবিগঞ্জ শহরের ধুলিয়াখাল বাইপাস সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদুল ইসলাম (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার দুপুরে এ দুর্ঘটনার পর ঘটনাস্থল ও শহরের বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

‎নিহত জাহিদুল ইসলাম বাহুবল উপজেলার মিরপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে। তিনি হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে হবিগঞ্জগামী একটি বাস ধুলিয়াখাল বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জাহিদুল ইসলামের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হবিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

‎বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, সড়কে বাসগুলোর বেপরোয়া গতির কারণেই বারবার প্রাণহানির ঘটনা ঘটছে। তারা দোষীদের শাস্তি ও নিরাপদ সড়কের দাবি জানান।

‎বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থী তানজিব সারোয়ার বলেন, আমাদের সহপাঠীর মৃত্যু খুবই দুঃখজনক। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

‎হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরে শিক্ষার্থীদের অবরোধের কারণে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

হবিগঞ্জে বাস ও মোটরসাইকেল ধাক্কায় কলেজছাত্র নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ‎

সময় ০৭:৫৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬