সিলেট ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎ ‎আবু সালেহ আহমদ : শেকড় সন্ধানী এক নিভৃতচারী সাহিত্যসাধক। ‎মেধা ও পরিশ্রমে সাফল্য, এসএসসিতে গোল্ডেন এ প্লাস তুবার ‎জামালপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,সরঞ্জাম জব্দ ও বিনষ্ট

হবিগঞ্জে ডিবির অভিযানে সাইবার প্রতারণায় খোয়া যাওয়া প্রায় ২ লাখ টাকা ও ২৩টি মোবাইল উদ্ধার‎

‎হবিগঞ্জে সাইবার প্রতারণা ও হারানো সম্পদ উদ্ধারে অভিযান চালিয়ে ১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা এবং ২৩টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি)।
‎বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মো. তারেক মাহমুদ ভুক্তভোগীদের হাতে এসব অর্থ ও মোবাইল তুলে দেন।

‎পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন থানায় ভুক্তভোগীদের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এসব অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা অর্থের একটি অংশ বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে খোয়া গিয়েছিল, আর কিছু অর্থ ভুলবশত অন্য হিসাবে স্থানান্তরিত হয়েছিল।

‎জেলা পুলিশের তথ্যমতে, মোট ২৯ জন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়। এর মধ্যে উদ্ধার করা ১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা সাতজন ভুক্তভোগীর মধ্যে এবং ২৩টি মোবাইল ফোন ২২ জন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎পুলিশ কর্মকর্তারা জানান, সাইবার প্রতারণা রোধে নজরদারি ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে জনগণকে অনলাইন লেনদেনে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ

হবিগঞ্জে ডিবির অভিযানে সাইবার প্রতারণায় খোয়া যাওয়া প্রায় ২ লাখ টাকা ও ২৩টি মোবাইল উদ্ধার‎

সময় ১১:২২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬