সিলেট ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
News Title :
সচেতন নাগরিক পরিষদের সংবর্ধনায় সিক্ত শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ ‎জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎নবীগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত, মহাসড়ক অবরোধ ‎লস্করপুর থেকে উদ্ধার তক্ষক সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত ‎জামালপুরে টেকসই কৃষি,পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ােপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।‎ মাধআপুরে ৩০ বছরের জরাজীর্ণ ভবন, ছাদ ধসে আহত দপ্তরি, বন্ধ পাঠদান ১০ দফা দাবিতে শান্তিগঞ্জে কৃষক-মজুর-মৎস্যজীবীদের বৈঠক‎,আন্দোলন জোরদারের ঘোষণা ‎সিলেটে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান: ১৩ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ ট্রাক জব্দ ‎ছাতকে মাদকবিরোধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ‎আদালতে অভিযোগ- বিশ্বনাথে সংবাদ সম্মেলন,‎ বিদেশে যেতে দালালের খপ্পরে সর্বস্বান্ত ২১ পরিবার‎

‎মৌলভীবাজার জেলা প্রশাসকের সাথে ডব্লিউ এফপি কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

‎জাতিসংঘের খাদ্য সহায়তা সংস্থা World Food Programme (ডব্লিউএফপি)-এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর Simone Parchment বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

‎সাক্ষাৎকালে ডব্লিউএফপি’র চলমান কার্যক্রম—বিশেষ করে খাদ্য নিরাপত্তা, পুষ্টি উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তা—নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জেলার ভৌগোলিক ও সামাজিক প্রেক্ষাপটে এসব কার্যক্রমের প্রাসঙ্গিকতা ও বাস্তবায়ন কৌশল নিয়েও মতবিনিময় করা হয়।
‎জেলা প্রশাসক মৌলভীবাজার জেলার সার্বিক উন্নয়ন পরিস্থিতি তুলে ধরে বলেন, চা-বাগান অধ্যুষিত এলাকা, হাওর অঞ্চল এবং পাহাড়ি জনপদ নিয়ে গঠিত এ জেলার মানুষের জীবনযাত্রা বৈচিত্র্যময় ও চ্যালেঞ্জপূর্ণ। দারিদ্র্য বিমোচন, পুষ্টিহীনতা হ্রাস, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, মৌসুমি বন্যা এবং কর্মসংস্থান সংকট নিরসনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে ডব্লিউএফপি’র কারিগরি ও আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টর সিমোনে পার্চমেন্ট জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে বলেন, স্থানীয় চাহিদা ও বাস্তবতার ভিত্তিতে সংস্থাটি তাদের কার্যক্রম আরও জোরদার করতে আগ্রহী। তিনি বিশেষ করে খাদ্য নিরাপত্তা জোরদার, পুষ্টি উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে জেলা প্রশাসনের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
‎সাক্ষাৎকালে উভয় পক্ষ জেলার উন্নয়ন, টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তোলা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচেতন নাগরিক পরিষদের সংবর্ধনায় সিক্ত শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ

‎মৌলভীবাজার জেলা প্রশাসকের সাথে ডব্লিউ এফপি কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

সময় ০৮:৩২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬