
আগামী ২ মে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান’র সিলেট সফরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সফরের আইন-শৃঙ্খলা রক্ষা ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আজ এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
সভায় পুলিশ কমিশনার প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং ভিভিআইপি নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, ৭ এপিবিএন সিলেট এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এ.আর.এম. আলিফ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেনসহ এসএমপি ও অন্যান্য সংস্থার অফিসারবৃন্দ।
স্টাফ রিপোর্টার 



















