সিলেট ০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎সিলেটে র‍্যাবের অভিযান: তারাপুর চা বাগান থেকে ৯.৬ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেফতার ২‎

‎সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন তারাপুর চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ৯.৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। গ্রেফতারকৃতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন।
‎
‎র‍্যাব-৯ সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) রাত আনুমানিক ১০.১০ মিনিটের সময় র‍্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এয়ারপোর্ট থানাধীন টুকের বাজার ইউনিয়নের তারাপুর চা বাগান এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাত ১০:৪০ মিনিটের সময় র‍্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছালে পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়।
‎
‎আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা তাদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে আটককৃত নারীর বসতঘরের ওয়ারড্রবের নিচে বিশেষভাবে তৈরি গর্ত থেকে খাকি রঙের স্কচ টেপ দিয়ে মোড়ানো ৩টি প্যাকেটে মোট ৯.৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন, তারাপুর চা বাগান এলাকার বাসিন্দা মাধব চাষার ছেলে অন্তর চাষা (২২) ও  নরেন্দ্র চাষার মেয়ে শিল্পী চাষা (২১)।
‎তারা উভয়ই সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার বাসিন্দা। র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
‎
‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদেরকে এসএমপি সিলেট-এর এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
‎মাদকের বিরুদ্ধে র‍্যাবের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎সিলেটে র‍্যাবের অভিযান: তারাপুর চা বাগান থেকে ৯.৬ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেফতার ২‎

সময় ১২:৫৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬