সিলেট ০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা! বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

‎‎বিশ্বনাথে ছয়’টি অবৈধ স্থাপনা উচ্ছেদ সাবেক কাউন্সিলরের দখল বাণিজ্য!

‎
‎
সিলেটের বিশ্বনাথ পৌরসভার পুরাতন হাবড়া বাজারে চরচন্ডি নদীর চরে ও সরকারি ভূমিতে গড়ে তুলা টিনশেডের ৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ওই উচ্ছেদ অভিযান করা হয়। একদল পুলিশ সাথে নিয়ে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ লুৎফুর রহমান।
‎
‎অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় দোকান মালিক ও স্থানীয়রা বলেন, বিশ্বনাথ পৌরসভার সাবেক কাউন্সিলর বারাম উদ্দিন টাকার বিনিময়ে এসকল স্থাপনা তৈরীর অনুমতি দিয়েছেন বলে অভিযোগ উঠে। এসময় একজন উৎসুক জনতা বলেন, যদি বারাম উদ্দিনের নাম বলা হয় তাহলে আপনারা চলে যাওয়ার একটু পরেই সে মদপান করে গালমন্দ শুরু করবে!
‎
‎এছাড়াও এই ছয়টির মধ্যে ‘চরচন্ডি নদীর’ তীরে একটি স্থাপনা উচ্ছেদের সময় দোকান মালিক ছত্রিশ গ্রামের আব্বাছ আলী বলেন, তিনি ১৫ হাজার টাকা দিয়ে চরচন্ডি গ্রামের আব্দুল আজিজ’র কাছ থেকে ক্রয় করেছেন।
‎জানতে চাইলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, সরকারি ভূমি ও নদীর চরে গড়ে ওঠা ৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে বাজারে টাকার বিনিময়ে একজন ব্যক্তি এই অবৈধ স্থাপনা গড়ার সহযোগীতা করেছেন।
‎
‎জানতে চাইলে হাবড়া বাজারে সাবেক কাউন্সিলর বারাম উদ্দিন’কে খোঁজে পাওয়া যায়নি। পরে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার

‎‎বিশ্বনাথে ছয়’টি অবৈধ স্থাপনা উচ্ছেদ সাবেক কাউন্সিলরের দখল বাণিজ্য!

সময় ০৮:৩১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬