
সিলেটের বালাগঞ্জে অবস্থিত ‘দেশ মেডিকেয়ার’ এর তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠানের সেবা কার্যক্রমের সফলতা তুলে ধরে দেশ মেডিকেয়ারের চেয়ারম্যান ম আ মুহিত একটি ইতিবাচক ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান দেশ মেডিকেয়ারের পরিচালনা পর্ষদের মধ্যে উপস্থিত ছিলেন, আলী আমজদ ভূইয়া, আব্দুস সালাম, সাইফুর রহমান প্রমুখ। স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম অফিক, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভূলন, কোষাধ্যক্ষ জাগির হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদির, এবং বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সাধারন সম্পাদক আমীর আলী প্রমুখ।
মতবিনিময় সভায় দেশ মেডিকেয়ারের চেয়ারম্যান ম. আ. মুহিত বলেন, প্রতিষ্ঠানের শুরু থেকেই আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত ও আস্থার সাথে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছি। বালাগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও গঠনমূলক পরামর্শ আমাদের আজকের এই সফল যাত্রাকে আরও সুদৃঢ় করেছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা একটি মহৎ পেশা। দেশ মেডিকেয়ার শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং জনকল্যাণ এবং চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। আগামী দিনেও সেবার মান আরও বাড়িয়ে স্থানীয় জনসাধারণের স্বাস্থ্যসেবায় এই প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।
সভায় উপস্থিত সাংবাদিকরা দেশ মেডিকেয়ারের বিগত তিন বছরের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জনকল্যাণমুখী এ ধরনের উদ্যোগের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বালাগঞ্জ প্রতিনিধি। 

















