
বালাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত রিফাতপুর গ্রামের যুবক সাইফুর রহমান আলিমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) বাদ আসর স্থানীয় রিফাতপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় শোকাহত শত শত এলাকাবাসী শরিক হন।
এরপর তাদের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ৩টায় বালাগঞ্জের সিরিয়া থেকে নিজ গ্রামের আরও ২বন্ধুর সাথে বাড়ি ফেরার পথে বির্ত্তনীয়া গ্রামের পাশে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুর রহমান আলিম ঘটনাস্থলে নিহত হন।

একই দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তার ২ বন্ধু রাফি আহমদ (২০) ও ওয়েছ আহমদ (১৮) গুরুতর আহত হন।
শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সিলেটের দু’টি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে মাত্র ২০বছর বয়সী উদীয়মান যুবক সাইফুর রহমান আলিমের মর্মান্তিক মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বালাগঞ্জ প্রতিনিধি। 


















