সিলেট ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
News Title :
বালাগঞ্জ-সুলতানপুর-সিলেট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক সাইফুরের জানাজা সম্পন্ন ‎ফ্যামিলি কার্ড’ নিয়ে বিরোধী রাজনীতিকেরা তাচ্ছিল্য করেছিলেন: কয়ছর আহমদ ‎গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি ফলের বিপর্যয়: পাসের হার ৩২.৪১% বানিয়াচংয়ে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সাথে সভা করেছেন এমপি ডা. জীবন ‎গোয়াইনঘাটে ৩২ বছরের শিক্ষকতা শেষে অধ্যক্ষ আব্দুছ শহীদের রাজকীয় বিদায় মাধবপুরে বিএডিসির গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি, ঝুঁকিতে কয়েকশত বিঘা‎জমির সেচ জাফলংয়ে বালুর পাড় ধসে শ্রমিকের মৃত্যু ‎সিলেটে এসআরবি-৯ এর পৃথক অভিযান: ৩৬ কেজি গাঁজাসহ আটক ২ ‎সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ সিলেট বোর্ডে এইচএসসিতে চরম বিপর্যয়: পাসের হার ৫০.৯০%, ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন‎

বানিয়াচংয়ে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সাথে সভা করেছেন এমপি ডা. জীবন

বানিয়াচংয়ে বিভিন্ন দপ্তরে মনোনীত প্রতিনিধিদের সাথে সভা করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
‎
‎শনিবার (৩১ অক্টোবর)  দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বকরেন উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ।
‎
‎সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ মনোনীত দপ্তরের সমস্যা, সম্ভাবনা ও কতিপয় কর্মকর্তাদের অস্বচ্ছতা এবং সরকারের কাজকে এগিয়ে নেওয়ার সদিচ্ছার অভাবের কথাও তুলে ধরা হয়। এ ছাড়াও মাদকের ভয়াবহতা রোধে অভিযান পরিচালনার জন্য অনুরোধ করা হয়।
‎
‎এমপি ডা. জীবন বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। শিক্ষা, চিকিৎসা, আইন শৃঙ্খলা, সমাজসেবা, ক্রীড়া, বিদ্যুৎ ও কৃষিসহ বিভিন্ন কমিটিগুলোতে যোগ্য লোকদের মনোনীত করেছি। আমি আশা করি আপনারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সমন্বয় করে সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। কোনো প্রকার অনিয়ম বা সমস্যা হলে সাথে সাথে আমাকে অবহিত করবেন।
‎
‎এ ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম-অস্বচ্ছতা বরদাশত করব না। জনগণের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।
‎
‎এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, সহ-সভাপতি শেখ আমজাল হোসেন, সহ-সভাপতি ও বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশারফ হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক মহিবুর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মিয়া, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, সাধারণ সম্পাদক শেখ বশির আহমদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ওয়াহিদুল মুরাদ, কোষাধ্যক্ষ আজিজুল খান বাবু,  কৃষকদল আহ্বায়ক জুলফি খান তিতু, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, গণঅধিকার পরিষদের প্রতিনিধি তাওহীদ হাসান, উপজেলা জাসাস আহবায়ক আরশাদ ফজলে খোদা লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক ইয়াজ উদ্দিন রাসেল, বিএনপি নেতা মওদুদ আল মাহমুদ ও কাউছার আহমদ প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বালাগঞ্জ-সুলতানপুর-সিলেট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক সাইফুরের জানাজা সম্পন্ন

বানিয়াচংয়ে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সাথে সভা করেছেন এমপি ডা. জীবন

সময় ০৮:৪২:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬