সিলেট ০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ফেন্সিডিলসহ নারী আটক‎ দলিলের মূল চৌহদ্দি ঠিক, বালামে বদল‎শান্তিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ‎ ডাক্তারও মানুষ: বাংলাদেশের বাস্তবতা জামালপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক কারবারি আটক: ভ্রাম্যমাণ আদালতে সাজা হবিগঞ্জের মাধবপুরে বুজুর্গের ওয়াকফ সম্পত্তি ব্যক্তি নামে নামজারি, ‘আন্দোলনের’ হুঁশিয়ারি ভক্তদের জালিয়াতি করে প্রতিবন্ধী আদিবাসী নারীর জমি জবরদখলের অভিযোগ সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক ‎সংস্কৃতি-ঐতিহ্য রক্ষায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান ‎টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৬ ‎বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সবচেয়ে বড় ভরসাস্থল বিএনপি; এমরান চৌধুরী‎ এমপি।

দলিলের মূল চৌহদ্দি ঠিক, বালামে বদল‎শান্তিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ‎

ছবি- প্রতীকী

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত দুটি দলিলের মূল কপিতে জমির চৌহদ্দি সঠিক থাকলেও অফিসের বালাম বহিতে তা পরিবর্তন করে লিপিবদ্ধ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে দলিল সংরক্ষণ ও নিবন্ধন কার্যক্রমের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে।

‎মূল দলিল ও বালাম থেকে সংগৃহীত নকল পর্যালোচনায় জানা যায়, ২৫ মার্চ ২০২০ তারিখে দলিল নং-৬৬৫-এর মাধ্যমে পঞ্চাশ হাল মৌজায় ২ শতাংশ জমি ক্রয় করেন মোছা. করিমা আক্তার মিলি। মূল দলিলে জমির চৌহদ্দিতে পূর্বে ভিন্ন দাগের পুকুর, পশ্চিমে বৈষ্ণব চরন সড়ক, উত্তরে জগদীস তালুকদার এবং দক্ষিণে বিক্রিত দাগের অংশ উল্লেখ রয়েছে।

‎পরবর্তীতে ১০ জুন ২০২০ তারিখে একই দাগে দলিল নং-৭৫৭-এর মাধ্যমে জমি ক্রয় করেন করিমার স্বামী মো. ফয়েজ উল্ল্যা। ওই দলিলেও মূল চৌহদ্দি উল্লেখ রয়েছে। তবে অভিযোগ অনুযায়ী, সাব-রেজিস্ট্রি অফিসের বালামে উভয় দলিলের চৌহদ্দি পরিবর্তিত অবস্থায় লিপিবদ্ধ রয়েছে।

‎এ নিয়ে ফয়েজ উল্ল্যা সুনামগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে স্বত্ব মোকদ্দমা নং-৫৩৩/২০২১ দায়ের করেন। পরে জেলা জজ আদালতে স্বত্ব আপিল মোকদ্দমা নং-৬৭/২০২৪ দায়ের করা হয়। মামলায় বালামে চৌহদ্দি পরিবর্তনের অভিযোগ তুলে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে।

‎ফয়েজ উল্ল্যা অভিযোগ করে বলেন, বালামে চৌহদ্দি পরিবর্তনের কারণে তিনি টাকা দিয়ে কেনা জমি ভোগদখল করতে পারছেন না। তিনি মূল দলিলের সঙ্গে বালামের তথ্য সংশোধনসহ সুষ্ঠু বিচার দাবি করেন।

‎তবে সুজন চন্দ্র তালুকদার বলেন, ওই দাগে তাঁর কাকাদের অংশ রয়েছে এবং বালামে চৌহদ্দি পরিবর্তনের বিষয়ে তিনি অবগত নন।

‎শান্তিগঞ্জের সাব-রেজিস্ট্রার জামাল হোসেন বলেন, তিনি নতুন যোগদান করেছেন, বিষয়টি তাঁর জানা নেই। আদালতের আদেশ পেলে বালাম সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে।

‎জেলা রেজিস্ট্রার মোস্তাফিজ আহমেদ বলেন, বিষয়টি তাঁর জানা নেই এবং আদালতের কোনো আদেশও তিনি পাননি। অফিসিয়ালি আদেশ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ফেন্সিডিলসহ নারী আটক‎

দলিলের মূল চৌহদ্দি ঠিক, বালামে বদল‎শান্তিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ‎

সময় ০১:২৯:০২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬