সিলেট ০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সবচেয়ে বড় ভরসাস্থল বিএনপি; এমরান চৌধুরী‎ এমপি। ‎অপরাধ নিয়ন্ত্রণে টাঙ্গাইলে ডিবি (দক্ষিণ) পুলিশের বিশেষ অভিযান সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাত বার্ষিকী পালিত ‎লাখাইয়ে মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী‎ নবীগঞ্জে ডাকাতি মামলায় পলাতক আসামি গ্রেপ্তার ‎হবিগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ৩ মাস পর মামলার আসামি গ্রেপ্তার ‎সিলেটের মোগলাবাজারে কাভার্ডভ্যানে ২০ লাখ টাকার ডাকাতি: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ১ ‎চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে তরুণ চেয়ারম্যান প্রার্থী ইমন তাহেরি এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাত বার্ষিকীতে বাহারমর্দনে দোয়া মাহফিল ‎বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকান-মার্কেট বন্ধে টাঙ্গাইলে পল্লী বিদ্যুতের নৈশ অভিযান
‎র‍্যাব-৯-এর সিপিসি-৩ অভিযান...

‎হবিগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ৩ মাস পর মামলার আসামি গ্রেপ্তার

‎হবিগঞ্জের চুনারুঘাটে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. কাউছার ভূঁইয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আলীরাজাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

‎র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কেএম শহিদুল ইসলাম সোহাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎র‍্যাবের ভাষ্য, গত ২১ মে রাত আড়াইটার দিকে ওই নারী ঘর থেকে বের হলে কাউছার তাঁকে মুখ চেপে ধরে বাড়ির পাশের একটি আমগাছের নিচে নিয়ে যান। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। পরে ভুক্তভোগীর চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে এলে কাউছার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

‎এ ঘটনায় ভুক্তভোগীর বোন বাদী হয়ে গত ৪ জুলাই চুনারুঘাট থানায় মামলা করেন। মামলায় কাউছারকে একমাত্র আসামি করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে। মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে র‍্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল আলীরাজাপুর বাজারে অভিযান চালিয়ে কাউছারকে গ্রেপ্তার করে।

‎র‍্যাব-৯ জানিয়েছে, গ্রেপ্তার কাউছারকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলাটির অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সবচেয়ে বড় ভরসাস্থল বিএনপি; এমরান চৌধুরী‎ এমপি।

‎র‍্যাব-৯-এর সিপিসি-৩ অভিযান...

‎হবিগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ৩ মাস পর মামলার আসামি গ্রেপ্তার

সময় ০৮:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬