সিলেট ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎দেলদুয়ার সদর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে প্রতিমন্ত্রী টুকু চোরাই গরুর পাল মাড়িয়ে দিচ্ছে কৃষকের ধান; গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় চোরাই গরু চলাচলের অভিযোগ ‎নিখোঁজের ১২ ঘণ্টা পর সিলেট থেকে মাধবপুরের স্কুলছাত্র সৈয়দ সাদাফ উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী পালন ‎ডিজিটাল ভূমি জরিপে মৌসুমী শব্দ বিলুপ্তি ও চাকরির নিরাপত্তার দাবিতে মহাপরিচালক কে স্মারকলিপি ‎বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ গ্রেফতার ৩‎ টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত‎ গোপালপুরে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

‎বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ গ্রেফতার ৩‎

‎সিলেটের বিয়ানীবাজারে ২১ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবাট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এছাড়া পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ও মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

‎​বিয়ানীবাজার থানা সূত্রে জানা যায়, সিলেটের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) ও জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নিবিড় তদারকিতে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এএসআই মুহাম্মদ মুজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে গত ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে ২নং চারখাই ইউনিয়নের চারখাই পরিষদ সংলগ্ন সিলেট-জকিগঞ্জ পাকা রাস্তায় এক বিশেষ চেকপোস্ট পরিচালনা করেন।

‎​এ সময় সন্দেহভাজন হিসেবে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর (বড়ং সুলতানপুর) গ্রামের মৃত আঃ খালেকের ছেলে শহিদুল ইসলামকে (৩৫) আটক করা হয়। পরে তার কাছ থেকে ২১ লাখ টাকা আনুমানিক মূল্যের ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১০ (গ) ধারায় মামলা (মামলা নম্বর-৬, তারিখ: ০৪/০৯/২০২৬) দায়ের করা হয়েছে।

‎​পৃথক অভিযানে থানার এসআই হোসাইন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে বিলুয়া গ্রামের মৃত তাহির আলীর ছেলে পরোয়ানাভুক্ত আসামি মোঃ নিজাম উদ্দিনকে গ্রেফতার করেন। এছাড়া বিয়ানীবাজার মোবাইল কোর্টের মামলা নম্বর-১২৪/২০২৬-এর সাজাপ্রাপ্ত আসামি দাসগ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে শাকিল আহমদ মান্নাকে (২৪) গ্রেফতার করা হয়।

‎​গ্রেফতারকৃত তিন আসামিকে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‎বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ গ্রেফতার ৩‎

সময় ০৭:৪৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬