সিলেট ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

‎সিলেটে অভ্র প্রকাশনীতে বিচারপতি খিজির চৌধুরী: গুণীজনদের উপস্থিতিতে প্রাঞ্জল আড্ডা

0-3968x2976-0-0-{}-0-12#

‎সিলেটের জিন্দাবাজারস্থ ‘অভ্র প্রকাশনী’ কার্যালয় পরিদর্শন করেছেন মহামান্য হাইকোর্ট বিভাগের বিচারক মাননীয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরী।  বৃহস্পতিবার ২৬ আগস্ট সন্ধ্যা ৭টায় তিনি প্রকাশনীতে উপস্থিত হলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান অভ্র প্রকাশনীর কর্ণধার, বিশিষ্ট সাংবাদিক, মুক্তিযুদ্ধ গবেষক ও লেখক অপূর্ব শর্মা।

বিচারপতি খিজির আহমেদ চৌধুরী পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী। পরবর্তী সময়ে প্রকাশনী প্রাঙ্গণে আয়োজিত এক আন্তরিক পরিবেশে টানা ৩ ঘণ্টাব্যাপী এক প্রাণবন্ত ও মুক্ত আলোচনা-আড্ডা অনুষ্ঠিত হয়। আলোচনায় সাহিত্য, কবিতা, সংস্কৃতি, আইন ও সমসাময়িক প্রেক্ষাপটসহ নানা বৈচিত্র্যময় বিষয় উঠে আসে।

উক্ত আড্ডায় অন্যান্য অতিথি ও বিশিষ্ট গুণীজনদের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি উপাচার্য, প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল, মদন মোহন সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ, প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ,প্রবীণ লেখক গবেষক নৃপেন্দ্র লাল রায়, রবীন্দ্র গবেষক মিহির কান্তি চৌধুরী,লেখক ও সংস্কৃতিজন প্রনব কান্তি দে, লেখক স্বপন নাথ, সহকারী অধ্যাপক হিমাংশু রঞ্জন দাস, “অনলাইন সিলেট” সম্পাদক আব্দুল হক মামুন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে সিলেটের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও আইনজীবী সহ বিভিন্ন পেশার সম্মানিত সুধীজন উপস্থিত ছিলেন। আড্ডা শেষে উপস্থিত সকলে এমন সুন্দর সাহিত্য-সাংস্কৃতিক আড্ডা আয়োজনের জন্য প্রকাশনী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ

‎সিলেটে অভ্র প্রকাশনীতে বিচারপতি খিজির চৌধুরী: গুণীজনদের উপস্থিতিতে প্রাঞ্জল আড্ডা

সময় ১০:২৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬