সিলেট ০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
News Title :
জুড়ীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন‎ বানিয়াচংয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন।।‎ হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১৫‎ বানিয়াচংয়ে পরিবহন সংকট নিরসনে ওলামায়ে কেরামের ২৪ ঘণ্টার আল্টিমেটাম ‎ওসমানীনগরে সীমানা প্রাচীরের ভেতর মিলল বন্দুকে ও কার্তুজ, র‍্যাব-৯ এর অভিযান। নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু‎ ‎‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, নবীগঞ্জে ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা ‎দিরাইয়ে বৃদ্ধার বসতঘরে আগুন দিল দুর্বৃত্তরা: থানায় মামলা দায়ের ‎লোকসংস্কৃতির অন্তরালে ভট্ট কবিতা ও সংগীত গোয়াইনঘাটে ভাইয়ের দা’র কোপে ভাই নিহত, পুলিশের সামনে হামলার অভিযোগ! আটক-১

জামালপুরে নারী চিকিৎসককে অর্থদণ্ড ও কারাদণ্ডের আদেশ

জামালপুরে ধর্ষণ মামলার সাক্ষী হিসেবে বারবার তলব করার পরও আদালতে হাজির না হওয়ায় চিকিৎসক সানজিদা ইসলামকে অর্থদণ্ড ও কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই আদেশ প্রদান করেন।

ফৌজদারি কার্যবিধির ৪৮৫ ধারায় আদালত চিকিৎসক সানজিদাকে ২৫০ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে আদালতের পক্ষ থেকে সাজা পরোয়ানা ইস্যুর নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, বকশীগঞ্জ থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার মেডিকেল রিপোর্ট দিয়েছিলেন চিকিৎসক সানজিদা ইসলাম। মামলাটি বর্তমানে বিচারাধীন। সাক্ষ্য প্রদানের জন্য তাকে একাধিকবার সমন জারি করা হলেও তিনি তা উপেক্ষা করেন। পরবর্তীতে আদালত গত ২৯ জুন তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় এবং ১ জুলাই আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার নির্দেশ প্রদান করে। কিন্তু নির্ধারিত দিনেও তিনি আদালতে হাজির না হওয়ায় আদালত এই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের আদেশ অমান্য করায় বিচারক এই রায় দিয়েছেন।

উল্লেখ্য, মামলাটিতে আটজন আসামির মধ্যে একজন বর্তমানে কারাগারে রয়েছেন এবং বাকিরা আদালতে উপস্থিত ছিলেন। বিচারিক কার্যক্রমে চিকিৎসকের এই অনুপস্থিতি মামলার স্বাভাবিক বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছিল বলে আদালত সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুড়ীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন‎

জামালপুরে নারী চিকিৎসককে অর্থদণ্ড ও কারাদণ্ডের আদেশ

সময় ১০:৪৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬