সিলেট ০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
News Title :
‎জলবায়ু ন্যায়বিচারের দাবিতে জামালপুরে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত‎ বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার ‎​দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির পুরস্কার বিতরণী: শান্তিগঞ্জের কুইজ বিজয়ী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পেল সংবর্ধনা ‎বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  আকস্মিক পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন‎ ‎মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির তিন দিনব্যাপী বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন, সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার। ‎মোংলায় ৫ বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি সিলেটে গ্রেফতার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা সফল হবে না: বাণিজ্যমন্ত্রী‎ বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি কুদ্দুছ, সম্পাদক সুহেল‎ হবিগঞ্জে আনন্দঘন পরিবেশে ইয়ামাহা ও এসিআই মোটরসের যৌথ পথচলার ১০ বছর পূর্তি উদযাপন।

‎লাখাইয়ে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু।

‎

‎
‎লাখাইয়ে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা -২০২৬ এর শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোশারফ হোসেন। ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) এর আওতায় কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন পরবর্তী আলোচনা সভা বুধবার (১ জুলাই) লাখাই উপজেলা হ্যালিপ্যাড মাঠে  উপজেলা নির্বাহীকর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
‎
‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোঃ মোশাররফ হোসেন।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সম্প্রসারণ কর্মকর্তা ফারিয়া আলম। কি-নোট উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম।
‎
‎শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ কামাল মিয়া ও পবিত্র গীতা থেকে পাঠ করেন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশান্ত পাল।
‎আলোচনায় অংশ নেন কৃষি উদ্দোক্তা ও লাখাই প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন।
‎সভায় বক্তাগণ বলেন, হাওরাঞ্চল বেষ্টিত লাখাই উপজেলা কৃষি ক্ষেত্রে অপার সম্ভাবনাময় অঞ্চল। প্রতিবছর লাখাইয়ে ৩৬ হাজার মেট্রিকটন ধান উদ্বৃত্ত থাকে। এক সময়ে খোরপোষের নিমিত্তে চাষাবাদ হলেও বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর ঐকান্তিক প্রচেষ্টায় ও বর্তমান সরকারের কৃষি প্রযুক্তি নির্ভর কৃষির উন্নয়নে সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করায় কৃষি এসেছে বৈপ্লবিক পরিবর্তন।

‎
‎বর্তমানে খোরপোষের কৃষি থেকে বানিজ্যিক কৃষিতে উত্তোরন ঘটেছে। মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার ভার্মিকম্পোস্ট সহ জৈব সার ও বালাই নাশক ব্যবহার বৃদ্ধি পাচ্ছে সেই সাথে বৃদ্ধি পাচ্ছে নিরাপদ খাদ্য উৎপাদন।  কৃষিতে শস্যের বহুমুখীকরণ এর ফলে ফলদ বাগান যেমন একক ও মিশ্র বাগান,উচ্চ মূল্যে ফসলের আবাদ বৃদ্ধি পাচ্ছে।
‎
‎প্রধান অতিথি ডক্টর মোঃ মোশাররফ হোসেন বলেন, লাখাইয়ে কৃষির সম্ভানাকে এগিয়ে নিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষিদের সেচ সুবিধা বৃদ্ধি করতে সেচযন্ত্র বিতরণ করা হচ্ছে এবং ভর্তুকিমূল্যে কৃষি যন্ত্রপাতি দেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কৃষকদের চাহিদা অনুযায়ী গার্ডেন টিলার দেওয়া পদক্ষেপ সক্রিয় বিবেচনাধীন।তিনি আরোও বলেন হাওরাঞ্চলে আগাম বন্যায় ফসলের ক্ষতি বিবেচনা করে আবাদে পরিবর্তন আনতে প্রচেষ্টা চালানো হচ্ছে।
‎
‎কৃষি প্রযুক্তি মেলায় ১২ টি স্টল স্থান পায়।
‎পরে প্রধান অতিথি ডক্টর মোঃ মোশাররফ হোসেন আগামী রোপা আমন মৌসুমের প্রণোদনার বিনা মূল্যে সারবীজ বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জলবায়ু ন্যায়বিচারের দাবিতে জামালপুরে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত‎

‎লাখাইয়ে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু।

সময় ০৯:৫৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬