সিলেট ০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
News Title :
বর্তমান বাস্তবতায় যুক্তিনির্ভর চিন্তার গুরুত্ব অপরিসীমঃ ভাইস চান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ জহিরুল হক বানিয়াচংয়ে নিখোঁজ শিক্ষার্থী ফাবিয়া তাবাসসুম মীম এঁর বাড়িতে : এমপি ডা. জীবন জামালপুরে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচিত কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস লাখাইয়ে সাজা শেষে জামিনে মুক্তি, পরোয়ানায় ফের গ্রেপ্তার মাহফু ‎অযত্নে-অবহেলায় বাহুবলের ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডার অভিযোগ ‎দিরাইয়ে এক বিধবা নারীর পৈত্রিক সম্পত্তি দখলের ষড়যন্ত্র, চলাচলের পথ অবরুদ্ধ, থানায় অভিযোগ। ‎জনবল-সংকটে জর্জরিত স্বাস্থ্যসেবা: কর্মীদের মানসিক ঝুঁকির এক অদৃশ্য মহামারি ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: প্রধান আসামি সুরুজ গ্রেপ্তার

‎গোলাপগঞ্জে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান: ২০ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার

‎
‎সিলেটের গোলাপগঞ্জে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ অভিযানে চোরাচালানকৃত ৬০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই জিরার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। বুধবার (১ জুলাই) রাত আনুমানিক ১২.৪৫ মিনিটে  গোলাপগঞ্জ থানাধীন শ্রীরামপুর বাইপাস এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
‎
‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং ৫২ বিজিবির একটি যৌথ আভিযানিক দল শ্রীরামপুর বাইপাস এলাকায় অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় চোরাচালানকৃত ৬০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
‎
‎তবে অভিযানের সময় এই চোরাচালানের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জিরার সাথে সংশ্লিষ্ট অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে র‍্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
‎
‎পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসমূহ ৫২ বিজিবি, সিলেটের নিকট হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চোরাচালান রোধে র‍্যাবের এই গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্তমান বাস্তবতায় যুক্তিনির্ভর চিন্তার গুরুত্ব অপরিসীমঃ ভাইস চান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ জহিরুল হক

‎গোলাপগঞ্জে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান: ২০ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার

সময় ০৮:১৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬