সিলেট ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
News Title :
জুড়ীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন‎ বানিয়াচংয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন।।‎ হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১৫‎ বানিয়াচংয়ে পরিবহন সংকট নিরসনে ওলামায়ে কেরামের ২৪ ঘণ্টার আল্টিমেটাম ‎ওসমানীনগরে সীমানা প্রাচীরের ভেতর মিলল বন্দুকে ও কার্তুজ, র‍্যাব-৯ এর অভিযান। নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু‎ ‎‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, নবীগঞ্জে ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা ‎দিরাইয়ে বৃদ্ধার বসতঘরে আগুন দিল দুর্বৃত্তরা: থানায় মামলা দায়ের ‎লোকসংস্কৃতির অন্তরালে ভট্ট কবিতা ও সংগীত গোয়াইনঘাটে ভাইয়ের দা’র কোপে ভাই নিহত, পুলিশের সামনে হামলার অভিযোগ! আটক-১

জৈন্তাপুরে র‍্যাবের অভিযান পরিত্যক্ত অবস্থায় ১৯০ বোতল বিদেশী মদ উদ্ধার

‎সিলেট জেলার জৈন্তাপুরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। উদ্ধারকৃত মদের পরিমাণ ১৯০ বোতল। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

‎র‍্যাব জানায়, ১ জুলাই (বুধবার) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল জৈন্তাপুর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ২.৩০ মিনিটে  সময় উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের বালিদাড়া গ্রামস্থ চতুর লালাখাল রাস্তার মোড়ে তল্লাশি চালায় র‍্যাব।

‎অভিযানকালে ওই স্থানে পরিত্যক্ত অবস্থায় চারটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরবর্তীতে বস্তাগুলো তল্লাশি করে ভেতরে থাকা ১৯০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে মদের সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত বিদেশী মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাধারণ ডায়েরি (জিডি) মূলে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎তিনি আরও জানান, এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে র‍্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা এবং এই ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুড়ীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন‎

জৈন্তাপুরে র‍্যাবের অভিযান পরিত্যক্ত অবস্থায় ১৯০ বোতল বিদেশী মদ উদ্ধার

সময় ১২:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬