সিলেট ০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
News Title :
নবীগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে রণক্ষেত্র,আহত অন্তত ৩০ ‎মাধবপুর প্রেসক্লাবে ইফতার ও আলোচনা; ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন মুজাহিদ মসি ‎মৌলভীবাজারে বিএনপি নেতা রায়হান গ্রেফতার‎ ঈদের আমেজে মুখর মৌলভীবাজার, কেনাকাটায় ব্যস্ত নগরজীবন‎ ‎মাধবকুণ্ড জলপ্রপাতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বারুণী স্নান অনুষ্ঠিত‎ ‎লাখাইয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী ও জিকে গউছ হুইপ হওয়ায় ইফতার ও দোয়া মাহফিল ‎বানিয়াচং তাহফিজুল কুরআন ফাউন্ডেশন এর সদস্য হাফেজ খায়রুল আলম (রহ.) স্মরণে দোয়াও ইফতার মাহফিল যমুনা সেতু-টাঙ্গাইল মহাসড়কে ২৮ বছরের ইতিহাসে সবচেয়ে স্বস্তির ঈদযাত্রা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিমন্ত্রী টুকু’র পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ‎টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় মিলল যুবদল নেতার মরদেহ

‎টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় মিলল যুবদল নেতার মরদেহ

নিহত যুবদল নেতা ইউসুফ খান (৩২) (ফাইল ছবি)

‎টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিনদিন পর ইউসুফ খান (৩২) নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের একটি ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

‎নিহত ইউসুফ খান ওই গ্রামের দুলাল খানের ছেলে এবং আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

‎পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে মাটির সাইট দেখতে গিয়ে নিখোঁজ হন ইউসুফ। পরে এ ঘটনায় তার বোন পান্না আক্তার মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ইউসুফ খানের ভাতিজা নীরব খান জানান, চাচা বাড়ির পাশেই মাটির কাজ দেখতে গিয়েছিলেন। এরপর আর ফিরে আসেননি।

‎নিখোঁজের ঘটনায় তদন্তে নেমে পুলিশ ঘাগরাই গ্রামের আলমগীরের ছেলে রিজন এবং একই গ্রামের সৌদি প্রবাসী হানিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ঘাগরাই গ্রামের আলমাসের ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে ইউসুফ খানের মরদেহ উদ্ধার করা হয়।

‎স্থানীয়দের ভাষ্য শনিবার একটিমাটিবাহী ট্রাকের ধাক্কায় হানিফের একটি গাছ ভেঙে যায়। এ নিয়েইউসুফের সঙ্গে হানিফের বাগবিতণ্ডা হয়। মাটির ব্যবসা সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

‎মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ বলেন, নিখোঁজের ঘটনায় আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে রণক্ষেত্র,আহত অন্তত ৩০

‎টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় মিলল যুবদল নেতার মরদেহ

সময় ০৩:৩৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬