সিলেট ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
News Title :
‎নবীগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার ‎শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত ‎দিরাই’র মিতা হত্যা মামলার নারী আসামী সিলেটে র‍্যাবের হাতে গ্রেফতার ‎মাধবপুরে সালিশ বৈঠকে ভিডিও ধারণ নিয়ে  সংঘর্ষ, আহত ৩০ বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের জানাজা ও দাফন সম্পন্ন ‎চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ‎মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস ‎ভোরের নীরবতা ভেঙে পুলিশের অভিযান, ৭.৫ কেজি গাঁজাসহ আটক মাদক কারবারি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিমন্ত্রী টুকু’র পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু এমপি টাঙ্গাইলের ১৮ মার্চ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে তিনি আজ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

‎অভিযান চলাকালে প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড বহির্বিভাগ জরুরি বিভাগসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা বর্জ্য ব্যবস্থাপনা রোগীদের শয্যার পরিবেশ এবং সার্বিক স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয় গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা,ঔষুধ প্রাপ্তি ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

‎পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট চিকিৎসক নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং নিয়মিত তদারকি জোরদারের নির্দেশনা প্রদান করেন।
‎পাশাপাশি হাসপাতালের পরিবেশকে রোগীবান্ধব ও স্বাস্থ্যসম্মত রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
‎তিনি বলেন, একটি হাসপাতালের সেবার মান অনেকাংশেই নির্ভর করে তার পরিবেশ ও পরিচ্ছন্নতার ওপর। তাই রোগীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

‎এ সময় উপস্থিত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রতিমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানান। তারা হাসপাতালের পরিচ্ছন্নতা ও সেবার মান বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
‎স্থানীয় সচেতন মহল মনে করছে এ ধরনের উদ্যোগ টাঙ্গাইলের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎নবীগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিমন্ত্রী টুকু’র পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

সময় ০৩:৪৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬