সিলেট ০৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার ‎দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির ‎আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই  ইউএনও, স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত।।‎‎ হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ ‎মৌলভীবাজারে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ ৩জন গ্রেফতার। ‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ‎তামাবিলে সড়কের পাশে পাথর ডাম্পিং, মামার বাজার-মোহাম্মদপুরে যত্রতত্র ট্রাক পার্কিং; যানজটে ভোগান্তি ‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

হবিগঞ্জে আলোচিত মুহিবুর হত্যা মামলার তিন বছর পর মূল আসামি ফজল গ্রেপ্তার

পিবিআই হাতে আটক মূল আসামী ফজল মিয়া

‎হবিগঞ্জ সদর উপজেলার শিয়ালদাড়িয়া গ্রামের আলোচিত মুহিবুর রহমান হত্যা মামলার মূল আসামি মো. ফজল মিয়া (২৭) কে তিন বছর পর রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে নিশ্চিত করেছে পিবিআই।

‎পিবিআই হবিগঞ্জ ইউনিট সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৬ জুন রাত আটটার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শিয়ালদাড়িয়া গ্রামের আতর আলীর ছেলে মুহিবুর রহমান (২৫)।
‎পরদিন দুপুরে গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা আতর আলী সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

‎দীর্ঘ অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের ভিত্তিতে উপ-পুলিশ পরিদর্শক পিযুষ কান্তি দেবনাথের নেতৃত্বে পিবিআই টিম গত ২৭ ফেব্রুয়ারি ঢাকার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ফজল মিয়াকে গ্রেপ্তার করে।

‎জিজ্ঞাসাবাদে আসামি জানান, পারিবারিক ও সামাজিক অপমানের জেরে তিনি মুহিবুর রহমানকে হত্যা করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী, ২০২৩ সালের ২৬ জুন গভীর রাতে তিনি টিউবওয়েলের রড দিয়ে মুহিবুরকে আঘাত করেন এবং লাশ স্থানীয় এক ডোবায় ফেলে দেন।

‎পিবিআই হবিগঞ্জের পুলিশ সুপার মো. হায়াতুন নবী বলেন,আসামির গ্রেপ্তার ও স্বীকারোক্তির মাধ্যমে মামলার দীর্ঘদিনের রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। আদালতে দেওয়া জবানবন্দি তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি আনবে।
‎অতিরিক্ত আইজিপি (পিবিআই) মোস্তফা কামালের নির্দেশনায় মামলাটি তদারকি করা হয় বলে জানিয়েছে পিবিআই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার

হবিগঞ্জে আলোচিত মুহিবুর হত্যা মামলার তিন বছর পর মূল আসামি ফজল গ্রেপ্তার

সময় ০৪:২১:১৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬