সিলেট ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
News Title :
লাখাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।‎ ‎আসন্ন ঈদ উপলক্ষে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে টাঙ্গাইলের পুলিশ সুপার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে নগদ অর্থ ও উপহার প্রদান জুড়ীতে উপজেলা ইসিএ কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত সিলেটের শামীমা হত্যা মামলার প্রধান আসামি আতিকুর মিন্টু র‍্যাবের হাতে গ্রেফতার ‎​বানিয়াচংয়ে ২য় তলা থেকে ইট পড়ে ভ্যান চালকের মৃত্যু‎! ‎ফেঞ্চুগঞ্জে বাস মোটরসাইকেল সংঘর্ষে নিহত হৃদয় ‎বিশ্বনাথে পৌরসভার মেয়র প্রার্থী ‎হচ্ছেন শাহ আবুল কালাম ‎র‍্যাব ও বিআরটিএ-র যৌথ অভিযানে ৯ গাড়ির মালিককে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পরিবহন মালিক-শ্রমিক ও পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত

‎আসন্ন ঈদ উপলক্ষে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে টাঙ্গাইলের পুলিশ সুপার

‎আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ১১ মার্চ ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
‎মঙ্গলবার মহাসড়কের বারনা বাইপাস থেকে এলেঙ্গা পর্যন্ত সড়ক এবং কালিহাতি লিংক রোডের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় সড়কের যানজট নিরসন যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।

‎পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের মহাসড়কে সার্বক্ষণিক তদারকি জোরদার করার নির্দেশনা দেন। পাশাপাশি ঈদকে সামনে রেখে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের প্রস্তুতির বিষয়েও তিনি খোঁজখবর নেন।

‎এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম পিপিএম-সেবা সহকারী পুলিশ সুপার কালিহাতি সার্কেলসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।‎

‎আসন্ন ঈদ উপলক্ষে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে টাঙ্গাইলের পুলিশ সুপার

সময় ০৫:৫৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬