সিলেট ১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের জানাজা ও দাফন সম্পন্ন ‎চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ‎মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস ‎ভোরের নীরবতা ভেঙে পুলিশের অভিযান, ৭.৫ কেজি গাঁজাসহ আটক মাদক কারবারি ‎হবিগঞ্জ প্রেসক্লাবে ‘আমার আব্বা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত বানিয়াচং সাহিত্য পরিষদ পুনর্গঠন: সভাপতি জসিম, সম্পাদক শাহাব ‎মাধবপুরে পানির ফিল্টারে লুকিয়ে পাচারের সময় ১৯২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ‎সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই

‎বিশ্বনাথে পৌরসভার মেয়র প্রার্থী ‎হচ্ছেন শাহ আবুল কালাম

‎বাবার হাত ধরে ছোট বেলা থেকেই সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসা সদ্য বিলুপ্ত যুক্তরাজ্যের ওল্ডহ্যাম বিএনপির যুগ্ম সম্পাদক ও বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আবুল কালাম প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ পৌরসভার আসন্ন নির্বাচনে ‘মেয়র’ পদপ্রার্থী হচ্ছেন। দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও নিজের কষ্ঠার্জিত অর্থ দিয়ে মানবসেবার কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি। দেশে না থাকলেও নিয়মিতই স্থানীয় রাজনীতির খোঁজ-খবর রাখার পাশাপাশি দলের নির্যাতিত নিপিড়িত নেতাকর্মীর পাশে থেকেছেন সর্বদা।

‎বিশ্বনাথ পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ মসুলা (জানাইয়া) গ্রামের শাহ হাজী জামশেদ আলীর জেষ্ঠ্য পুত্র হচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী শাহ আবুল কালাম। শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ আবুল কালাম ‘করোনা-বন্যা’সহ সকল প্রাকৃতিক দূর্যোগে সর্বদাই সর্বসাধারণের কল্যাণে সাহায্যের হাত প্রসারিত রেখেছেন।

‎এছাড়াও গরীব-অসহায় পরিবারের সদস্যদের বিবাহ ও চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে নিরবেই করে যাচ্ছেন সাহায্য সহযোগীতা। দেশে থাকা অবস্থার নিরাপদ সড়ক চাই (নিসচা)’র বিশ্বনাথ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন শাহ আবুল কালাম।

‎বিশ্বনাথ সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক শাহ আবুল কালাম দেশে ও প্রবাসে বিভিন্ন সামাজিক-রাজনৈতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকার পাশাপাশি নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবেও প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। তথ্য প্রযুক্তির এযুগে তিনি নিজের কর্মতৎপরতার ফাঁকে ফাঁকে মোবাইলের সাহায্যে দেশে থাকা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ রেখেই আসছেন।

‎আর প্রবাসে অনুষ্ঠিত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানগুলোতে স্বশরীরেই উপস্থিত থেকে নিজেকে সম্পৃক্ত রাখছেন জনসাধারণের সাথেই। ফলে সামাজিক-রাজনৈতিক ও অর্থনীতির ক্ষেত্রে নিজের অবস্থান শক্ত করে ধরে রাখার পাশাপাশি ‘দেশে ও প্রবাসে’ থাকা বাঙালী কমিউনিটিতে বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী শাহ আবুল কালামের রয়েছে ব্যাপক গ্রহনযোগ্যতা।

‎এব্যাপারে বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য ‘মেয়র’ পদপ্রার্থী শাহ আবুল কালাম বলেন, সর্বশ্রেণী-পেশার মানুষের অনুপ্রেরণা থেকেই আমি নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছি। তবে এখন যদি আমার দল (বিএনপি) আমাকে মনোনয়ন দেয়, তবেই আমি নিজের রাজনৈতিক দলের নেতাকর্মী’সহ সর্বশ্রেণী-পেশার জনসাধারণকে সাথে নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

‎বিশ্বনাথে পৌরসভার মেয়র প্রার্থী ‎হচ্ছেন শাহ আবুল কালাম

সময় ১০:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬