সিলেট ০২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার
৮ বছর পর র‍্যাবের জালে মিন্টু....

সিলেটের শামীমা হত্যা মামলার প্রধান আসামি আতিকুর মিন্টু র‍্যাবের হাতে গ্রেফতার

‎

‎সিলেটের বালাগঞ্জে চাঞ্চল্যকর ‘শামীমা বেগম’ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক প্রধান আসামি আতিকুর রহমান মিন্টু মিয়াকে (৪৭) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। মঙ্গলবার (১০ মার্চ) রাতে মৌলভীবাজার জেলার রাজনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎

‎সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৮ সালের ৩১ আগস্ট রাতে পারিবারিক বিরোধের জেরে শামীমা বেগমকে তার শাশুড়ির ঘরে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। ভিকটিমের স্বামী আতিকুর রহমান মিন্টু মিয়া ও তার সহযোগীরা শামীমাকে বেধড়ক মারধর করে এবং একপর্যায়ে মিন্টু মিয়া ছুরি দিয়ে তার বুকের ডান পাশে মারাত্মক জখম করে। গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শামীমা বেগমের মৃত্যু হয়।

‎এই ঘটনায় তার মা বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন মামলা  নং: ০১/৫৮ তারিখ: ০১/০৯/২০১৮ খ্রি. ধারা ১৪৩/৪৪৮/৩২৩/

৩০৭/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।

‎

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতার পর মঙ্গলবার রাত ৯:৫৫ মিনিটে মৌলভীবাজারের রাজনগর কলেজ পয়েন্টস্থ একটি ডিপার্টমেন্টাল স্টোরের সামনে থেকে মিন্টুকে গ্রেপ্তার করা হয়। সে বালাগঞ্জ উপজেলার নতুন সুনামপুর এলাকার সমছু মিয়ার ছেলে।

‎

‎র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

‎

‎

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

৮ বছর পর র‍্যাবের জালে মিন্টু....

সিলেটের শামীমা হত্যা মামলার প্রধান আসামি আতিকুর মিন্টু র‍্যাবের হাতে গ্রেফতার

সময় ০৩:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬