সিলেট ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
News Title :
‎সিলেটে র‍্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা ‎ঘাটাইলে প্রাইভেটকার চুরি মামলার সন্দেহভাজন গ্রেফতার দিরাইয়ে বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ ৬১৭ পরিবারের মুখে হাসি ‎অটো পাসের দাবিতে টাঙ্গাইলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, জনভোগান্তি ‎সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার: ২ ভিকটিম উদ্ধার সখীপুরে মাটিবাহী ডাম্প ট্রাক উল্টে খাদে  অল্পের জন্য রক্ষা চালক সখিপুরে বেশি দামে তেল বিক্রি: দুই দোকানিকে জরিমানা‎ ‎সৌদি আরবে মিসাইল হামলায় টাঙ্গাইলের রেমিট্যান্স যোদ্ধা নিহত ‎লাখাইয়ে তুচ্ছ ঘটনায় পৃথক সংঘর্ষ: আহত ২৫ বানিয়াচংয়ে কৃষক ঐক্য সমবায়ের ইফতার মাহফিল অনুষ্ঠিত।‎

‎অটো পাসের দাবিতে টাঙ্গাইলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, জনভোগান্তি

শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা

‎টাঙ্গাইলে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়েও ‘অটো পাস’ ও ফরম ফিলাপের সুযোগ দেওয়ার দাবিতে টাঙ্গাইল শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার (৯ মার্চ) সকালে টাঙ্গাইল বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। অবরোধের ফলে শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যাতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

‎জানা যায়, বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক পর্যায়ের নির্বাচনী পরীক্ষায় বেশ কিছু শিক্ষার্থী একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী, ফেল করা শিক্ষার্থীদের পুনরায় প্রস্তুতি নিয়ে যথাযথ প্রক্রিয়ায় পরীক্ষায় অংশ নেওয়ার নির্দেশনা দেয় কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত মেনে না নিয়ে সরাসরি ‘অটো পাস’ দিয়ে ফরম ফিলাপের সুযোগ দাবি করে আন্দোলনে নামে।

‎সোমবার সকালে ক্ষুব্ধ শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণ থেকে বেরিয়ে শহরের একটি গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেয়। তারা সড়কে আড়াআড়ি দাঁড়িয়ে যান চলাচল বন্ধ করে দেয়। প্রায় ঘণ্টাখানেক স্থায়ী এই অবরোধে আশপাশের রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রী ও সাধারণ পথচারীরা এতে বিপাকে পড়েন।
‎নির্বাচনী পরীক্ষায় ফেল করেও অটো পাসের দাবি তোলা কতটা যৌক্তিক তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।
‎খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
‎এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ তাদের অবস্থানে অনড়। তারা সাফ জানিয়ে দিয়েছে,প্রতিষ্ঠানের একাডেমিক নিয়ম ভঙ্গ করার কোনো সুযোগ নেই।
‎ অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ম মেনেই পরবর্তী ধাপে অংশ নিতে হবে। কোনো অবস্থাতেই নিয়মের বাইরে ‘অটো পাস’ দেওয়া হবে না।

‎এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে র‍্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

‎অটো পাসের দাবিতে টাঙ্গাইলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, জনভোগান্তি

সময় ১২:০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬