সিলেট ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের জানাজা ও দাফন সম্পন্ন ‎চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ‎মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস ‎ভোরের নীরবতা ভেঙে পুলিশের অভিযান, ৭.৫ কেজি গাঁজাসহ আটক মাদক কারবারি ‎হবিগঞ্জ প্রেসক্লাবে ‘আমার আব্বা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত বানিয়াচং সাহিত্য পরিষদ পুনর্গঠন: সভাপতি জসিম, সম্পাদক শাহাব ‎মাধবপুরে পানির ফিল্টারে লুকিয়ে পাচারের সময় ১৯২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ‎সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই

‎সৌদি আরবে মিসাইল হামলায় টাঙ্গাইলের রেমিট্যান্স যোদ্ধা নিহত

সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় নিহত মো. মোশারফ হোসেন। (ফাইল ছবি)

‎সৌদি আরবের আল-খারিজ শহরে ইরানের সাম্প্রতিক মিসাইল হামলায় মো.মোশারফ হোসেন (৪০) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। তিনি টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৩ নং গজারিয়া ইউনিয়নের কীর্ত্তন খোলা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
‎নিহত মোশারফ হোসেন এই গ্রামের মো.সুরজত আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে কয়েক বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান এবং সেখানে আল-খারিজ শহরে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
‎সম্প্রতি ওই এলাকায় ইরানের ছোড়া মিসাইল হামলার ঘটনায় তিনি নিহত হন বলে পরিবারকে জানানো হয়েছে।
‎এদিকে তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। গ্রামের মানুষজনও তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

‎স্থানীয়রা জানান পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে বিদেশে কঠোর পরিশ্রম করছিলেন মোশারফ হোসেন। তার এমন মর্মান্তিক মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলেছে। পবিত্র মাহে রমজানে তার এ মৃত্যুতে পরিবার ও স্বজনরা ভেঙে পড়েছেন। তারা দ্রুত মরদেহ দেশে এনে দাফনের ব্যবস্থা করার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়জন প্রতিনিধি ও এলাকাবাসী নিহতের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

‎সৌদি আরবে মিসাইল হামলায় টাঙ্গাইলের রেমিট্যান্স যোদ্ধা নিহত

সময় ১১:২৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬