সিলেট ১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
News Title :
‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান হরষপুর পুলিশ ফাঁড়িতে ‘হুমকি’ অভিযোগ মিথ্যা-আলফাজ মহলদারের প্রতিবাদ ‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎ হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু

‎ঘাটাইলে প্রাইভেটকার চুরি মামলার সন্দেহভাজন গ্রেফতার

মোঃ সেন্টু (২৬) কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল।

‎টাঙ্গাইলের ঘাটাইল থানায় দায়ের করা একটি প্রাইভেটকার চুরি মামলার সন্দেহভাজন মোঃ সেন্টু (২৬) কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল।

‎র‍্যাব সূত্রে জানা যায় টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ঝুনকাইল এলাকার বাসিন্দা মোঃ হুমায়ুন কবির (৫৮) গত ২৩ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে তার ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৬-০১৭৭) দেউলাবাড়ি ইউনিয়নের ঝুনকাইল দক্ষিণপাড়া এলাকায় সাখাওয়াত ডাক্তারের বাড়ির মোড় সংলগ্ন আজমান আলীর বাড়ির সামনে পার্কিং করে জুমার নামাজ আদায়ের জন্য যান।

‎নামাজ শেষে ফিরে এসে তিনি দেখেন, অজ্ঞাতনামা চোরেরা তার প্রাইভেটকারটি চুরি করে নিয়ে গেছে।এ ঘটনায় ভুক্তভোগী হুমায়ুন কবির ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি ঘাটাইল থানার মামলা নং-১৭ তারিখ ২৩ জানুয়ারি ২০২৬ এবং পেনাল কোডের ৩৭৯ ধারায় রুজু করা হয়। মামলা দায়েরের পর র‍্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্তসহ চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা শুরু করে।

‎এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল গত ৯ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে ঘাটাইল উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযানপরিচালনা করে।

‎অভিযানেপ্রাইভেটকার চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার সন্দেহে মোঃ সেন্টু (২৬) কে গ্রেফতার করা হয়। র‍্যাব আরও জানায় একই ঘটনায় এর আগে গত ২ মার্চ ২০২৬ তারিখে আব্দুল কাদের (২৭) জেলা লালমনিরহাট এবং মামুন আহমেদ (৪২) জেলা ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয়। তাদেরকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

‎গ্রেফতারকৃত সেন্টুকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার

‎ঘাটাইলে প্রাইভেটকার চুরি মামলার সন্দেহভাজন গ্রেফতার

সময় ০১:৫৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬