সিলেট ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
News Title :
সিলেটের শামীমা হত্যা মামলার প্রধান আসামি আতিকুর মিন্টু র‍্যাবের হাতে গ্রেফতার ‎​বানিয়াচংয়ে ২য় তলা থেকে ইট পড়ে ভ্যান চালকের মৃত্যু‎! ‎ফেঞ্চুগঞ্জে বাস মোটরসাইকেল সংঘর্ষে নিহত হৃদয় ‎বিশ্বনাথে পৌরসভার মেয়র প্রার্থী ‎হচ্ছেন শাহ আবুল কালাম ‎র‍্যাব ও বিআরটিএ-র যৌথ অভিযানে ৯ গাড়ির মালিককে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পরিবহন মালিক-শ্রমিক ও পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত ‎টাঙ্গাইলের সাবালিয়ায় আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে নবম শ্রেণির ছাত্রের রহস্যজনক মৃত্যু চাঞ্চল্য লাখাই প্রেসক্লাব এর কমিটি পুনঃ গঠন।‎সভাপতি বাহার উদ্দিন, সম্পাদক বিল্লাল আহমেদ ‎সিলেটে র‍্যাবের চিরুনি অভিযান: এক রাতেই ১৬ ছিনতাইকারী গ্রেফতার ‎সিলেটে র‍্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

‎ফেঞ্চুগঞ্জে বাস মোটরসাইকেল সংঘর্ষে নিহত হৃদয়

সড়ক দূর্ঘটনায় নিহত হৃদয়ে (ফাইল ছবি)

‎সিলেটের ফেঞ্চুগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের  সংঘর্ষে ইমরান হোসেন হৃদয় (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
‎মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত হৃদয় ফেঞ্চুগঞ্জ উপজেলার ২নং মাইজগাঁও ইউনিয়নের কচুয়া বহর (পালবাড়ী) গ্রামের মোঃ চমক আলীর ছেলে।

‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭:১০ মিনিটের সময় ফেঞ্চুগঞ্জ উপজেলার ২নং মাইজগাঁও ইউনিয়নের ফেঞ্চুগঞ্জ ফেরীঘাট সংলগ্ন সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। মৌলভীবাজার থেকে ছেড়ে আসা ‘সারি এন্টারপ্রাইজ’ (SARI ENTIREPRISE) নামের একটি দ্রুতগামী বাস (সিলেট মেট্রো-ব-১১-০০২৯) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয়।

‎এতে মোটরসাইকেল চালক ইমরান হোসেন হৃদয় গুরুত্বর আহত ও রক্তাক্ত জখম হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হৃদয়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। পরে অ্যাম্বুলেন্স যোগে সিলেট যাওয়ার পথে রাত সাড়ে ৮ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘাতক বাসটি শনাক্ত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটের শামীমা হত্যা মামলার প্রধান আসামি আতিকুর মিন্টু র‍্যাবের হাতে গ্রেফতার

‎ফেঞ্চুগঞ্জে বাস মোটরসাইকেল সংঘর্ষে নিহত হৃদয়

সময় ১১:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬