সিলেট ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
News Title :
‎সিলেটে র‍্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা ‎ঘাটাইলে প্রাইভেটকার চুরি মামলার সন্দেহভাজন গ্রেফতার দিরাইয়ে বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ ৬১৭ পরিবারের মুখে হাসি ‎অটো পাসের দাবিতে টাঙ্গাইলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, জনভোগান্তি ‎সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার: ২ ভিকটিম উদ্ধার সখীপুরে মাটিবাহী ডাম্প ট্রাক উল্টে খাদে  অল্পের জন্য রক্ষা চালক সখিপুরে বেশি দামে তেল বিক্রি: দুই দোকানিকে জরিমানা‎ ‎সৌদি আরবে মিসাইল হামলায় টাঙ্গাইলের রেমিট্যান্স যোদ্ধা নিহত ‎লাখাইয়ে তুচ্ছ ঘটনায় পৃথক সংঘর্ষ: আহত ২৫ বানিয়াচংয়ে কৃষক ঐক্য সমবায়ের ইফতার মাহফিল অনুষ্ঠিত।‎

দিরাইয়ে বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ ৬১৭ পরিবারের মুখে হাসি

একজন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছেন বানিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির

‎সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় বিএনপি সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে এই কার্ড বিতরণ করা হয়। দিরাই কুলঞ্জ ইউনিয়নের মাধ্যমে সিলেট বিভাগের ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করল বিএনপি সরকার।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এম.পি।

‎ফ্যামিলি কার্ড বিতরণকালে তিনি বলেন, সরকার সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রতিটি কার্ডধারী পরিবার যেন প্রয়োজনীয় সুবিধা পায় তা নিশ্চিত করা হচ্ছে।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুলঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোট ৬৯৭ জন উপকারভোগীর মাঝে এই কার্ড বিতরণ করার কথা রয়েছে। উদ্বোধনী দিনে ৬১৭ জন কার্ডধারীর হাতে সফলভাবে ফ্যামিলি কার্ড হস্তান্তর করা হয়। বাকি কার্ডগুলো পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

‎অনুষ্ঠানটি সুনামগঞ্জ জেলার সকল সংসদ সদস্যদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

‎মোঃ নাছির উদ্দিন চৌধুরী, সংসদ সদস্য (সুনামগঞ্জ-২) কলিম উদ্দিন আহমেদ,সংসদ সদস্য (সুনামগঞ্জ-৫) নূরুল ইসলাম, সংসদ সদস্য (সুনামগঞ্জ-৪) মোহাম্মদ কয়ছর আহমেদ,সংসদ সদস্য (সুনামগঞ্জ-৩) কামরুজ্জামান কামরুল, মাননীয় সংসদ সদস্য (সুনামগঞ্জ-১)।

‎সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অনুষ্ঠানে বক্তারা সরকারের এই জনবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সুশৃঙ্খলভাবে ফ্যামিলি কার্ড বিতরণের জন্য স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে র‍্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

দিরাইয়ে বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ ৬১৭ পরিবারের মুখে হাসি

সময় ০১:০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬