
টাঙ্গাইলের সখিপুর উপজেলার বোয়ালী বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রি করার অভিযোগে দুইটি দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ মার্চ) উপজেলার বোয়ালী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়অভিযানে দেখা যায় বাজারেরকয়েকটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রি করা হচ্ছে।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৯ ধারায় লাভলী মাজম স্টোরকে ২ হাজার টাকা এবং দাদীর দোয়া স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সখিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা। অভিযান চলাকালে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন সরকার নির্ধারিত দামের বাইরে
নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ক্রেতাদের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং জোরদার করা হয়েছে।
এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে ভবিষ্যতে নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান ও তদারকি অব্যাহত থাকবে বলে জানানো হয়।স্থানীয় ক্রেতারা জানান রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। প্রশাসনের এমন অভিযান বাজারে স্বস্তি ফিরিয়ে আনবে বলে তারা আশা প্রকাশ করেন।
মো. সাজিদ পিয়াল টাঙ্গাইল থেকে 


















