সিলেট ০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার

সিলেটে ‘হবিগঞ্জ সমিতি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত‎

0-3968x2976-1-0-{}-0-12#

‎সিলেটে বসবাসরত হবিগঞ্জবাসীর অরাজনৈতিক সংগঠন ‘হবিগঞ্জ সমিতি সিলেট’-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) নগরীর অভিজাত হোটেল লাক্সারিতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
‎হবিগঞ্জ সমিতি সিলেট-এর সভাপতি প্রফেসর ডা. মো. শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সায়েম উদ্দিন আহমদ এবং সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. জহিরুল হক শাকিল।
‎অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ী হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ শাহাব উদ্দিন, ডা. এস এম হাবিবুল্লাহ সেলিম ও এডভোকেট মোহাম্মদ ইরফানুজ্জামান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ইফতার মাহফিলের আহ্বায়ক মো. আবু তাহের চৌধুরী।

হাফিজ মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হবিগঞ্জ সমিতি সিলেট-এর সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এ কে এম মাহমুদুল আলম মারুফ।

‎ইফতার মাহফিলে সিলেট ও হবিগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী ও সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
‎দীর্ঘদিন পর একে অপরের সাথে দেখা হওয়া ও কুশল বিনিময়ের মাধ্যমে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশ তৈরি হয়। ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের

সিলেটে ‘হবিগঞ্জ সমিতি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত‎

সময় ০৮:০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬