
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার কাশিমপুর ও মোড়াকরি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৃথক পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সংঘর্ষের ঘটনায় ২৫ আহতের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার ৯ মার্চ সকাল অনুমান ৯ টায় কাশিমপুর গ্রামের এক পক্ষ মাসুদুল হক অপর পক্ষ বাবুল মিয়া হাল চাষের টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয় সংঘর্ষ জড়িয়ে পড়ে এতে প্রায় ১৫ জন আহত হয়।
আহতরা হলেন জুয়েল মিয়া (৩৫) আনানুরুল (২২) মাসুদুল হক (৫০) তামিম (১৬) জহিরুল হক (২৬) গিয়াস উদ্দিন (৪০) ও কালু মিয়া (২৫) আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে আহতদের চিকিৎসা সেবা নিয়েছেন এবং তামিমের জখম গুরুতর হওয়ায় তাকে হবিগঞ্জ জেলা সদরে আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।
সংঘর্ষের সংবাদ পেয়ে লাখাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই দিনে মোড়াকরি গ্রামের আওয়াল মিয়া ও সাইফুল ইসলাম গংদের মাঝে একটি ছেলে বাইসাইকেল চালানো কে কেন্দ্র করে সকাল অনুমান ১১টায় উভয় পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে এতে উভয় পক্ষের ৭/৮ জন লোক আহত হয়েছে। এ ঘটনায় আহতরা হলেন আব্দুল আওয়াল (৪০) মন্নান (৩২) মহিবুর (৪২) কিছু কিছু জখমী পার্শ্ববর্তী উপজেলা নাছিরনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা নিয়েছেন সুত্রে জানা যায়।
এ সংঘর্ষের সংবাদ পেয়ে লাখাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক জানান, উভয় ঘটনার সংঘর্ষের সংবাদ পেয়ে আমি সহ থানার অন্যান্য পুলিশ ফোর্স সহ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে উভয় ঘটনার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তবে উভয় ঘটনার উভয় পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিল্লাল আহমেদ, লাখাই প্রতিনিধি 


















