সিলেট ০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
News Title :
‎সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার: ২ ভিকটিম উদ্ধার সখীপুরে মাটিবাহী ডাম্প ট্রাক উল্টে খাদে  অল্পের জন্য রক্ষা চালক সখিপুরে বেশি দামে তেল বিক্রি: দুই দোকানিকে জরিমানা‎ ‎সৌদি আরবে মিসাইল হামলায় টাঙ্গাইলের রেমিট্যান্স যোদ্ধা নিহত ‎লাখাইয়ে তুচ্ছ ঘটনায় পৃথক সংঘর্ষ: আহত ২৫ বানিয়াচংয়ে কৃষক ঐক্য সমবায়ের ইফতার মাহফিল অনুষ্ঠিত।‎ সিলেটে ‘হবিগঞ্জ সমিতি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত‎ বিশ্বনাথে ফুটবল খেলো নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, বাকপ্রতিবন্ধি ও স্কুলছাত্রসহ আহত অর্ধশতাধিক ‎ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে টাঙ্গাইলের পুলিশ সুপার ‎স্বপ্নপূরণের শেষে নিথর দেহ: ৩৫ বছরের প্রবাস জীবন শেষে কফিনে ফিরলেন সালেহ উদ্দিন

‎ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে টাঙ্গাইলের পুলিশ সুপার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার

‎আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।সোমবার ৯ মার্চ সকালে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গোড়াই দেওহাটা মির্জাপুর বাসস্ট্যান্ড জামুর্কী ও পাকুল্যা বাসস্ট্যান্ডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
‎এ সময় মহাসড়কের সার্বিক পরিস্থিতি যানবাহনের চাপ সম্ভাব্য যানজটের স্থান সড়কের অবস্থা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন তিনি। পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট নিরসন যানবাহনের শৃঙ্খলা বজায় রাখা ও যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
‎তিনি বিশেষ করে মহাসড়কের যেসব পয়েন্টে প্রতিবছর ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয় সেসব স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং যাত্রীসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

‎পুলিশ সুপার বলেন, ঈদকে কেন্দ্র করে প্রতি বছর ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। তাই যাত্রীদের ভোগান্তি কমাতে এবং যানজট এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে আগাম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
‎মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও ট্রাফিক পুলিশের টহল জোরদার করা হবে এবং যেকোনো ধরনের অবৈধ পার্কিং যত্রতত্র গাড়ি থামানো কিংবা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
‎তিনি আরও বলেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। পাশাপাশি চালক ও পরিবহন সংশ্লিষ্টদেরও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে নিয়মিত টহল, চেকপোস্ট স্থাপন এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে বলেও জানান তিনি।

‎এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম পিপিএম-সেবা মির্জাপুর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

‎উল্লেখ্য, আসন্ন ঈদকে সামনে রেখে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন। ফলে মহাসড়কটিতে যানবাহনের চাপ বৃদ্ধি পায়।
‎এ পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে জেলা পুলিশের এ ধরনের তদারকি ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার: ২ ভিকটিম উদ্ধার

‎ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে টাঙ্গাইলের পুলিশ সুপার

সময় ০৭:০৭:১১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬