
মাহে রামাদানকে উপলক্ষে বিশিষ্ট আলেম লেখক, গবেষক মাওলানা মোঃ কামাল হোসেন আল মাথহুরীর নতুন বই পিতা-মাতা ও সন্তানের পারস্পরিক অধিকার নামের নতুন বই প্রকাশিত হয়েছে।
শুক্রবার সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও ব্যবসায়ি সমিতি সিলেট জেলা শাখার ইফতার পূর্ববর্তী
আলোচনা সভায় বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন প্রশাসক ও জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট মহানগরী বিএনপি’র (ভারপ্রাপ্ত) সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম এলাহী জাহেদ,কেন্দ্রীয় পরিচালক মাওলানা খলিলুর রহমান, ও গাজী নাসির উদ্দিন সহ জেলা ও উপজেলা পুস্তক ব্যবসায়ি নেতৃবৃন্দ।
জেলা সভাপতি মোরশেদ আলম বুলবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির জেলা সেক্রেটারি মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তরুন এ লেখকের বইটির বহুল প্রচার কামনা করেন।
উল্লেখ্য, ইতিমধ্যে মাওলানা কামাল আল মাথহুরীর একাধিক বই প্রকাশিত হয়েছে।
সামিয়ান হাসান 


















