সিলেট ০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার ‎দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির ‎আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই  ইউএনও, স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত।।‎‎ হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ ‎মৌলভীবাজারে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ ৩জন গ্রেফতার। ‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ‎তামাবিলে সড়কের পাশে পাথর ডাম্পিং, মামার বাজার-মোহাম্মদপুরে যত্রতত্র ট্রাক পার্কিং; যানজটে ভোগান্তি ‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

সিলেটে ১৭৫ কার্টুন ভেজাল গুড় ও তেল জব্দ; কারখানার মালিকের কারাদণ্ড

সিলেটের দক্ষিণ সুরমায় একটি ভেজাল খাদ্য উৎপাদন কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। অভিযানে ১৭৫ কার্টুন ভেজাল গুড় ও বিপুল পরিমাণ ভেজাল তেল জব্দ করার পাশাপাশি কারখানার মালিককে ০১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

‎আজ বুধবার (৪ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল ৪:৩০টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন মমিনখলা এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। র‍্যাব-৯ এর সদর কোম্পানি সিলেট, সিলেট জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এই মোবাইল কোর্ট পরিচালনা করে।

‎অভিযানে ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ২৫ ধারায় কারখানার মালিককে সাজা প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বাড়ী দক্ষিণ সুরমার,মমিনখলা গ্রামের মৃত কুদ্দুস খানের ছেলে মোঃ নুরু খান (৪৮)।

‎অভিযান চলাকালীন কারখানা থেকে নিম্নোক্ত মালামাল জব্দ করা হয়,১৭৫ কার্টুন ভেজাল গুড় ও বিপুল পরিমাণ ভেজাল তেল জব্দ করা হয়।
‎র‍্যাব সূত্রে জানা গেছে, জব্দকৃত এই অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্যপণ্যগুলো জেলা প্রশাসনের কার্যালয়ে নিয়ে ধ্বংস করা হয়েছে।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং জনস্বাস্থ্য রক্ষায় র‍্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনস্বার্থে এই গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার

সিলেটে ১৭৫ কার্টুন ভেজাল গুড় ও তেল জব্দ; কারখানার মালিকের কারাদণ্ড

সময় ০৯:৫৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬