
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে অবস্থিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর মালিকানাধীন গাছ ও একটি পরিত্যক্ত সেমিপাকা ঘর প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) সকাল ১১টায় হামরকোনা এলাকায় বেজার আঞ্চলিক কার্যালয়ে স্বচ্ছ ও উন্মুক্ত প্রক্রিয়ায় এ নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী ও আগ্রহী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় ব্যবসায়ী ইকবাল হোসেন ১ লাখ ৮৫ হাজার টাকায় গাছ ও সেমিপাকা ঘরটি ক্রয় করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি বিধি-বিধান অনুসরণ করেই নিলাম কার্যক্রম সম্পন্ন করা হয়।
নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেজার নির্বাহী প্রকৌশলী আবুল মুনসুর মিয়া, সহকারী পরিচালক (বেজা) আইমান নাকিব প্রধান, উপসহকারী প্রকৌশলী (বেজা) শফিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, বেজার সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অংশ হিসেবেই এই নিলাম কার্যক্রম পরিচালিত হয়েছে।
আব্দুস সামাদ আজাদ,মৌলভীবাজার থেকে। 


















