
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক (মেয়রের দায়িত্বপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে আগামীকাল বুধবার ২৫ ফেব্রুয়ারি সিলেট আসছেন আবদুল কাইয়ুম চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্র জানায়,আগামীকাল সকাল ১১টা ৫০ মিনিটে তিনি আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি সিলেটের আধ্যাত্মিক সাধক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর ১২টা ২০ মিনিটে মাজার জিয়ারত সম্পন্ন করবেন তিনি।
দুপুর ২ টায় সিলেট সিটি করপোরেশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। দায়িত্ব গ্রহণ পরবর্তীতে সিসিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।
সাদেক আলী খান। 

















