
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বানিয়াচং উপজেলা শাখার যুগ্ম আহবায়ক অলিউর রহমান উপজেলার ১৫ টি ইউনিয়নের যুবদলের নেতাকর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন অব্যাহত রেখেছেন। গত রোববার (২২ ফেব্রুয়ারি) ৪র্থ রমজানে ৩ নং দক্ষিণ পূর্ব ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের সম্মানে বড়বাজারস্থ যুবদলের কার্যালয়ে ইফতারের আয়োজন করেন তিনি।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক অলিউর রহমান,বিএনপি নেতা শামীম আহমেদ, ৩নং ইউনিয়ন যুবদল নেতা মোবাশ্বির আহমেদ মবু, আকাশ আহমেদ, আলা উদ্দিন, রমজান আহমেদ, মহসিন খান, আইকুল লস্কর, ফারুক আহমেদ, জাহির আহমেদ ও পলাশ আহমেদ প্রমুখ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, জীবন আহমেদ লিটন, সুজন মিয়া রুবেল মিয়া।
এর আগে ২য় রমজান ১ নং ইউনিয়ন যুবদল,৩য় রমজানে ৩নং ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের সম্মানে ইফতারের আয়োজন করেন অলিউর রহমান। তিনি (অলিউর) বলেন,পুরো রমজান মাসে উপজেলার ১৫টি ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের সম্মানে ইফতারের আয়োজন অব্যাহত থাকেব।
বানিয়াচং প্রতিনিধি 


















