
সিলেটের বিশ্বনাথে পলাতক শ্রমিকলীগ নেতা মাছুম হোসেন (৩৮) কে হন্যে হয়ে খুঁজছে থানা পুলিশ। ইতোমধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করেছেন আদালত।সে ছাতক উপজেলার বুরাইয়া বুরকি হাটি গ্রামের তফজ্জুল হোসেনের ছেলে। তারা দীর্ঘদিন ধরে স্বপরিবারে বিশ্বনাথ পৌর শহরের মোল্লারগাঁও রোডের বুরাইয়াসে বসবাস করে আসছে।
গত ২০২৪ সালের ৬ অক্টোবর তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরওয়ানা জারি করেন আদালত।
এই গ্রেফতারি পরওয়ানায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণের জন্য বিশ্বনাথ থানার ওসিকে নির্দেশ দেয়া হয়।
গত ২০২৩ সালে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্র্রেট ও আমলী ৩নং আদালতে তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন বিশ্বনাথ পৌরসভার শাহজিরগাঁও গ্রামের লুকমান মিয়ার মেয়ে ও আমরোজ আলীর স্ত্রী আফতেরা বিবি (৫১)। তিনিও বিশ্বনাথ খাজাঞ্চি রোডের ‘সিলেট ক্লোজ’ ৩৮৬ নং বাসার বাসিন্দা। আর এই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করেছেন আদালত।
বিশ্বনাথ প্রতিনিধি 

















