
টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, জেলায় বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা অভাবনীয় সাফল্য পেয়েছেন।
৮টি আসনের মধ্যে ৭টিতেই ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন এবং ১টি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।
নিচে আসনভিত্তিক বিস্তারিত ফলাফল তুলে ধরা হলো, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে ফকির মাহবুব আনাম স্বপন (ধানের শীষ) বিজয়ী হয়েছেন এবং আব্দুল্লাহেল কাফি (দাঁড়িপাল্লা) পরাজিত হন।
টাঙ্গাইল-২ (ভূয়াপুর-গোপালপুর) আব্দুস সালাম পিন্টু (ধানের শীষ) বিজয়ী হন ও মাওলানা মোঃ হুমায়ুন কবির (দাঁড়িপাল্লা) পরাজিত হন।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) লুৎফর রহমান খান আজাদ (মোটর সাইকেল) স্বতন্ত্র জয়ী, ওবায়দুল হক নাছির (ধানের শীষ) পরাজিত হন।
টাঙ্গাইল-৪ (কালিহাতি) লুৎফর রহমান খান মতিন (ধানের শীষ) জয়ী এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী (হাঁস) পরাজিত হন।
টাঙ্গাইল-৫ (সদর) সুলতান সালাউদ্দিন টুকু (ধানের শীষ) জয়ী ও আহসান হাবিব মাসুদ (দাঁড়িপাল্লা) পরাজিত হয়েছেন।
টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) রউফুল আউয়াল লাভলু (ধানের শীষ) জয়ী হয়েছেন ও আব্দুল হামিদ (দাঁড়িপাল্লা) পরাজিত।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আবুল কালাম আজাদ সিদ্দিকী (ধানের শীষ) জয়ী ও আব্দুল্লাহ তালুকদার (দাঁড়িপাল্লা) পরাজিত।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আহমেদ আজম খান (ধানের শীষ) জয়ী ও সালাউদ্দিন রাসেল (হরিণ) স্বতন্ত্র পরাজিত হন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, টাঙ্গাইলের নির্বাচনী লড়াইয়ে অধিকাংশ আসনেই মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীদের মধ্যে।
টাঙ্গাইল-৫ সদর আসনের সুলতান সালাউদ্দিন টুকু,দুই হেভিওয়েট প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে নির্বাচিত হন।
তবে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে চমক দেখিয়েছেন বিএনপি সাবেক মন্ত্রী ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ, যিনি ধানের শীষের প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে আওয়ামিলীগের সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে পরাজিত করে জয়ী হয়েছেন বিএনপির লুৎফর রহমান খান মতিন।
এ জয়ের খবর ছড়িয়ে পড়ার পর জেলা জুড়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে বাদ ভাঙ্গা জোয়ার বয়ে চলেছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা উৎযাপন করছে নেতাকর্মীদের।
হ্যাপি আক্তার, টাঙ্গাইল জেলা প্রতিনিধি। 



















