সিলেট ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
News Title :
‎নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু‎ ‎ঈদের জামাতের টাকা তোলা নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে সংঘর্ষ আহত কয়েকজন র‍্যাব-৯ এর অভিযানে সিলেটে চাঞ্চল্যকর আলিমা বেগম হত্যা মামলার আসামি গ্রেফতার। ‎মধুপুর পৌরসভা নির্বাচন: ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়তে চান যুবদল নেতা সাগর ‎আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদ জামাতকে ঘিরে জোর প্রস্তুতি চলছে ‎ধোপাখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ‘গরিবের ডাক্তার’ আবু সাঈদ সুরুজ মৌলভীবাজারে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন।‎ ‎​বানিয়াচংয়ে শতাধিক অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো ‘সেবা ফাউন্ডেশন’ নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১‎ ‎বাহুবলে ভয়াবহ অগ্নিকাণ্ড: মুহূর্তেই ছাই বসতঘর, দগ্ধ হয়ে ২ গরুর মৃত্যু‎

‘আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, জাতিকে সামনে নিয়ে যেতে চাই’: টাঙ্গাইলে ডা. শফিকুর রহমান‎

আমীরে জামাত ডা. শফিকুর রহমান।

‎টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও ১১-দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান বলেন, “আমরা জাতিকে নিয়ে পেছনে যেতে চাই না, বরং সামনে এগিয়ে নিতে চাই। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি শিশু উপযুক্ত শিক্ষা ও স্বাস্থ্যসেবা পাবে এবং নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে।

‎বিগত সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, অতীতের শাসনামলে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করে আমাদের ওপর চরম জুলুম করা হয়েছে। শুধু আমরা নই, সাধারণ ছাত্র-জনতাও সেই জুলুমের শিকার হয়েছিল। তবে এত নির্যাতনের পরও আমরা কারও ওপর প্রতিশোধ নেইনি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না।
‎১২ তারিখ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে আজাদীর আহ্বান
‎আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আগামী ১২ তারিখের ‘হ্যাঁ’ ভোট মানে আজাদী। আমরা সবাই স্বাধীন হতে চাই, গোলামী চাই না। তিনি জনগণকে ইনসাফ কায়েমের লক্ষ্যে ১১-দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার উদাত্ত আহ্বান জানান।

‎জনসভা শেষে ডা. শফিকুর রহমান টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনে ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন। এর মধ্যে ৭টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের ‘দাঁড়িপাল্লা’ এবং ১টি আসনে এনসিপি প্রার্থীর হাতে ‘শাপলা কলি’ প্রতীক তুলে দেওয়া হয়।

‎মনোনীত প্রার্থীরা হলেন,টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি)  মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী (জামায়াতে ইসলামী) টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) মো. হুমায়ুন কবীর (জামায়াতে ইসলামী) টাঙ্গাইল-৩ (ঘাটাইল): সাইফুল্লা হায়দার (এনসিপি – শাপলা কলি প্রতীক)
‎ টাঙ্গাইল-৪ (কালিহাতী): খন্দকার আব্দুর রাজ্জাক (জামায়াতে ইসলামী) টাঙ্গাইল-৫ (সদর) আহসান হাবিব মাসুদ (জামায়াতে ইসলামী)
‎ টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার)একেএম আব্দুল হামিদ (জামায়াতে ইসলামী) টাঙ্গাইল-৭ (মির্জাপুর) মোহাম্মদ আব্দুল্লাহ এবনে আবুল হোসেন তালুকদার (জামায়াতে ইসলামী) টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) মো. শফিকুল ইসলাম খান (জামায়াতে ইসলামী)।

‎টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় জোটের শরিক দলগুলোর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শুরুর আগে থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমবেত হতে থাকেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু‎

‘আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, জাতিকে সামনে নিয়ে যেতে চাই’: টাঙ্গাইলে ডা. শফিকুর রহমান‎

সময় ০৯:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬