
সিলেট বিভাগে কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসারদের নিয়ে এক প্রাক-নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১২টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব বাহারুল আলম, বিপিএম।
মতবিনিময় সভায় আইজিপি আসন্ন নির্বাচনকে সামনে রেখে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। সভা শেষে আইজিপি সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্ভাবনী সেবা ‘GenieA হেল্প ডেস্ক’ পরিদর্শন করেন এবং এর কার্যক্রমের প্রশংসা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (এ এন্ড এফ) সিলেট রেঞ্জ মোহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত ডিআইজি সিলেট রেঞ্জ নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত ডিআইজি (পিবিআই) মোঃ জাকির হোসেন, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, লালাবাজার সিলেট এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এ আর এম আলিফ, অতিরিক্ত ডিআইজ (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) সুনামগঞ্জ মোহাম্মদ ইলতুতমিশ, র্যাব-৯ এর উইং কমান্ডার জনাব তাজমিনুর রহমান, পুলিশ সুপার সিলেট কাজী আখতার উল আলম, পুলিশ সুপার সুনামগঞ্জ এ বি এম জাকির হোসেন, পিপিএম, পুলিশ সুপার হবিগঞ্জ মোছা: ইয়াছমিন খাতুন, পুলিশ সুপার (পিবিআই) সিলেট মুহাঃ খালেদ-উজ-জামান, পুলিশ সুপার (পিবিআই) হবিগঞ্জ মোঃ হায়াতুন-নবী, পুলিশ সুপার রেলওয়ে সিলেট মোঃ শফিকুর রহমান, নৌ পুলিশ সিলেট পুলিশ সুপার ফালগুনী পুরকায়স্থ, পুলিশ সুপার মৌলভীবাজার মোহাম্মদ বিল্লাল হোসেন, হাইওয়ে পুলিশ সুপার সিলেট মোঃ রেজাউল করিম, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সিলেট এর পুলিশ সুপার তাহিয়াত আহমেদ চৌধুরী, সিআইডি (মেট্রো এন্ড জেলা) এসএসপি সোহেল আহমেদ, পুলিশ সুপার (আরআরএফ) সিলেট মোঃ হাসান নাহিদ চৌধুরী ,পুলিশ সুপার (আইপি-৮) সিলেট এ কে এম এমরান ভূঞা, মৌলভীবাজার সিআইডি বিশেষ পুলিশ সুপার নুতান চাকমা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আলম, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) আহমাদ মাঈনুল হাসান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেনসহ সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিলেট জেলা পুলিশ এবং পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত বিভিন্ন পদস্থ অফিসারবৃন্দ।
অনলাইন সিলেট নিউজ ডেস্ক। 















