সিলেট ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি ‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত ‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

লাখাইয়ে চাঞ্চল্যকর ইরাজ মিয়া হত্যা ‎মামলার ৪ আসামি গ্রেফতার‎

‎হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ফরিদপুর ও বালিগাঁও গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ইরাজ মিয়া (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় বড় সাফল্য পেয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মামলার প্রধান আসামিসহ ৪ জন এজাহারনামীয় আসামিকে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

‎র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সহায়তায় গত ১৪ জানুয়ারি বিকেল ৪ টায় এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হল, মামলার ১নং আসামি মো.আলাল মিয়া (৫৫), ৭নং আসামি মো. রেজাউল (৪৫), ১০নং আসামি মো.রফিকুল ইসলাম রফিক (৫২) এবং ১৫নং আসামি মো.হেলাল মিয়া (৫৫)। আসামিরা সবাই বালিগাঁও গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে ফরিদপুর (বালিগাঁও) এলাকায় বসবাস করে আসছিল।

‎গত ৯ জানুয়ারি ২০২৬ তারিখে বালিগাঁও ও ফরিদপুর গ্রামের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হয়। উক্ত সংঘর্ষে ফরিদপুর গ্রামের মৃত হযরত আলীর পুত্র ইরাজ মিয়া (৫৫) গুরুত্বর আহত হয়ে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ১১ জানুয়ারি লাখাই থানায় একটি হত্যা মামলা (মামলা নং-০৫) দায়ের করা হয়, যার ধারাগুলো ছিল দণ্ডবিধির ১৪৭/১৪৮/

১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪।

‎লাখাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ও পুলিশের একটি চৌকস দল ভৈরব এলাকায় অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনে। আজ (১৫ জানুয়ারি) যথাযথ পুলিশ প্রহরায় আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লাখাইয়ে চাঞ্চল্যকর ইরাজ মিয়া হত্যা ‎মামলার ৪ আসামি গ্রেফতার‎

সময় ১০:২৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬