সিলেট ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
News Title :
হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব। হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিসসহ আহত কয়েকজন নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি

‎হাওরাঞ্চলের চারণ সাংবাদিক আখলাক হোসেন খান খেলুর ৯ম মৃত্যুবার্ষিকী আজ

মরহুম আখলাক হোসেন খান খেলু (ফাইল ছবি)

‎হাওরাঞ্চলের মাটি ও মানুষের কণ্ঠস্বর, প্রথিতযশা চারণ সাংবাদিক আখলাক হোসেন খান খেলুর ৯ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের ২৯শে ডিসেম্বর তিনি পরলোকগমন করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

‎১৯৯২ সালে ‘দৈনিক বাংলাবাজার’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় হাতেখড়ি হয় আখলাক হোসেন খান খেলুর। এরপর দীর্ঘ দুই দশকেরও বেশি সময় তিনি পেশাগত দায়িত্ব পালন করেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে। বিশেষ করে ‘দৈনিক মানবজমিন’ পত্রিকার হাওরাঞ্চল প্রতিনিধি হিসেবে কাজ করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। এছাড়া তার ক্ষুরধার লেখনী নিয়মিত দেখা গেছে দৈনিক সমকাল ও কালের কণ্ঠসহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন দৈনিকে।

‎তিনি কেবল একজন সাংবাদিকই ছিলেন না, ছিলেন হাওরের প্রকৃতি, সম্পদ, সমস্যা ও সম্ভাবনার সার্থক রূপকার। হাওরবাসীর অধিকার আদায়ে তার কলম সবসময় সচল ছিল। তার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

‎পেশাগত সাংবাদিকতার পাশাপাশি তার একটি শক্তিশালী সৃজনশীল সত্তা ছিল। তিনি একাধারে ছিলেন একজন কবি ও গীতিকার। তার রচিত গানের সংখ্যা এক হাজারের অধিক। বর্তমানে তার সেই সৃষ্টিগুলোকে জনসম্মুখে নিয়ে আসতে কাজ করছেন তার সহধর্মিণী ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সংগীতশিল্পী কহিনুর বেগম।

‎হাওরাঞ্চলের সাংবাদিকতায় চারণ সাংবাদিক খেলুর অভাব আজও গভীরভাবে অনুভূত হয়। তার স্ত্রী কহিনুর বেগম মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সাংবাদিক মহলের মতে, খেলুর রেখে যাওয়া আদর্শ ও নির্ভীক লেখনী আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব।

‎হাওরাঞ্চলের চারণ সাংবাদিক আখলাক হোসেন খান খেলুর ৯ম মৃত্যুবার্ষিকী আজ

সময় ০১:০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫